Poland Shooting: পোল্যান্ডে বন্দুকবাজের ভয়াবহ হামলায় মৃত ৬, বাড়ি থেকে উদ্ধার আরও ৩ দেহ

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২৪ বছর। তিনি পোল্যান্ডের নাগরিক। স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ একটি গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া এবং ব্রিটেনের নাগরিক সহ পাঁচ বিদেশি আহত হয়েছেন।

Advertisement
পোল্যান্ডে বন্দুকবাজের ভয়াবহ হামলায় মৃত ৬, বাড়ি থেকে উদ্ধার আরও ৩ দেহপোল্যান্ডে বন্দুকবাজের ভয়াবহ হামলা
হাইলাইটস
  • অভিযুক্তের বয়স ২৪ বছর
  • তিনি পোল্যান্ডের নাগরিক
  • স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ একটি গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি

পোল্যান্ডে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তের বাড়িতে চালানো হয় তল্লাশি। সেখান থেকে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে প্রশাসন।

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর জনবহুল একটি চত্বরে ঐতিহাসিক মেন মার্কেট স্কোয়ারে এই হামলার ঘটনা ঘটে। এটি পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 

এই ঘটনা সামনে আসার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পোল্যান্ডে। কারণ, পশ্চিম ইউরোপের একাধিক দেশে এ ধরনের হামলার ঘটনা ঘটে। কিন্তু পোল্যান্ডকে এতদিন তুলনামূলকভাবে নিরাপদ দেশ বলেই মনে করা হতো।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২৪ বছর। তিনি পোল্যান্ডের নাগরিক। স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ একটি গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া এবং ব্রিটেনের নাগরিক সহ পাঁচ বিদেশি আহত হয়েছেন।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরউইনস্কি জানিয়েছেন, হামলাকারী চরম দক্ষিণপন্থী মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার আধিকারিকরা রয়েছেন। অভিযুক্তের পরিবারের বাড়িতেও চলছে তদন্ত।

প্রশাসন জানিয়েছে, মেন মার্কেট স্কোয়ারে নিহত ছ'জনের মধ্যে চারজন মহিলা এবং দু'জন পুরুষ। এই ঘটনায় দুই পুলিশকর্মীও আহত হয়েছেন।

অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার আরও তিনটি দেহ
তদন্ত চলাকালীন নতুন করে চাঞ্চল্য ছড়ায়। কারণ অভিযুক্তের বাড়ি থেকে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে ওস্ত্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরে অভিযুক্তের বাড়ি থেকে ওই দেহগুলি উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক একটি জরুরি বৈঠকে জানান, মৃতদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, তাঁরা বন্দুকবাজের পরিবারের ঘনিষ্ঠ সদস্য।

তিনি আরও জানান, বাড়ির ভিতরে কোনও বিপদের আশঙ্কা থাকায় নিরাপত্তা সংস্থাগুলি সেখানে ড্রোন পাঠিয়ে নজরদারি চালায়।

Advertisement

প্রধানমন্ত্রীর কথায়, 'আমরা জানতে পেরেছি, বাড়ির ভিতরে প্রচুর অস্ত্রশস্ত্র থাকতে পারে।'

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্তের বাড়িতে কাউন্টার টেররিজম বাহিনী ঢোকার আগে ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পোল্যান্ডের বিশেষ নিরাপত্তা সংস্থাগুলির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টমাস সিমোনিয়াক জানিয়েছেন, এই তদন্তে সাহায্য করছে ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি (ABW) এবং মিলিটারি কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিস (SKW)।

POST A COMMENT
Advertisement