Chinese Rocket: পৃথিবীর দিকে ধেয়ে আসছে লাগামহীন চিনা রকেট, স্পেনে বন্ধ বিমানবন্দর

চিনা রকেটের (Chinese Rocket) ব্যর্থ উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের সতর্কবার্তা জারি করেছেন। স্পেনের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে একটি অনিয়ন্ত্রিত ২৩ টন ওজনের চিনা রকেট পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে চলেছে।

Advertisement
পৃথিবীর দিকে ধেয়ে আসছে লাগামহীন চিনা রকেট, স্পেনে বন্ধ বিমানবন্দরপৃথিবীর দিকে ধেয়ে আসছে লাগামহীন চিনা রকেট
হাইলাইটস
  • কেটের ধ্বংসাবশেষ এসে কোথায় পড়বে কেউ জানে না
  • ইউরোপের দেশগুলি সতর্ক হয়ে গিয়েছে

চিনা রকেটের (Chinese Rocket) ব্যর্থ উৎক্ষেপণের পর বিজ্ঞানীদের সতর্কবার্তা জারি করেছেন। স্পেনের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে একটি অনিয়ন্ত্রিত ২৩ টন ওজনের চিনা রকেট পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে চলেছে। এর ধ্বংসাবশেষ (Debris) যে কোনও সময় পৃথিবীতে পড়তে পারে। যার কারণে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। এই রকেটের ধ্বংসাবশেষ এসে কোথায় পড়বে কেউ জানে না।

বলা হচ্ছে, রকেটের ধ্বংসাবশেষ ইউরোপের কয়েকটি অংশের উপর দিয়ে উড়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশগুলি সতর্ক হয়ে গিয়েছে। এই পর্বে, স্পেন (Spain) সতর্কতা হিসাবে অনেক বিমানবন্দরে বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

ধেয়ে আসছে লাগামহীন চিনা রকেট

মেংশান (Mengshan) নামের রকেটটি সোমবার বিকেলে চিনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের ওয়েনচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। চিনা বিজ্ঞানীরা দাবি করেছেন যে এই রকেটটির মহাকাশ স্টেশনে পৌঁছতে ১৩ ঘণ্টা সময় লাগবে। মেংশানের ওজন প্রায় ২৩ টন, উচ্চতা ৫৮.৭ ফুট এবং চওড়া ১৩.৮ ফুট।

৫ নভেম্বর বায়ুমণ্ডলে ভেঙে পড়ার সম্ভাবনা

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এই রকেটটি ৫ নভেম্বর বায়ুমণ্ডলে আছড়ে পড়বে। তবে এর ধ্বংসাবশেষ পৃথিবীর যে কোনও জায়গায় ভেঙে পড়তে পারে। এটিই প্রথম নয়, এর আগেও চিনা রকেট নিয়ে আশঙ্কা ছড়িয়েছিল। চলতি বছরের জুলাই মাসেও একটি চিনা রকেট উৎক্ষেপণের পর পৃথিবীতে ফিরে এসেছিল। এরপর এই চিনা রকেট লং মার্চ 5B-র ধ্বংসাবশেষ মালয়েশিয়া ও আশপাশের দেশে পড়েছিল।

 

POST A COMMENT
Advertisement