Donald Trump Iran Strikes: এবার পুরোপুরি ধ্বংস হবে ইরান? মার্কিন সেনার মৃত্যুর পর ভয়ঙ্কর আক্রমণের নির্দেশ ট্রাম্পের

উত্তর ইরাকে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় মৃত্যু হয়েছে এক মার্কিন সেনার। পাশাপাশি আরও এক সেনা আহত হয়েছেন। রবিবার এমনটাই জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এরপরই শুরু হয়েছে ভয়ঙ্কর হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান আক্রমণ চালানো হয়েছে। যার জন্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

Advertisement
এবার পুরোপুরি ধ্বংস হবে ইরান? মার্কিন সেনার মৃত্যুর পর ভয়ঙ্কর আক্রমণের নির্দেশ ট্রাম্পেরডোনাল্ড ট্রাম্পের ইরান আক্রমণ
হাইলাইটস
  • উত্তর ইরাকে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় মৃত্যু হয়েছে এক মার্কিন সেনার
  • আরও এক সেনা আহত হয়েছেন
  • এরপরই শুরু হয়েছে ভয়ঙ্কর মার্কিন হামলা

উত্তর ইরাকে ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় মৃত্যু হয়েছে এক মার্কিন সেনার। পাশাপাশি আরও এক সেনা আহত হয়েছেন। রবিবার এমনটাই জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এরপরই শুরু হয়েছে ভয়ঙ্কর মার্কিন হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান আক্রমণ চালানো হয়েছে। যার জন্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সেন্টকম-এর দাবি, ১৮ জুলাই উত্তর ইরাকে একটি ইরানি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন বিস্ফোরণ হওয়ার হওয়ার আগেই মাটিতে নামানো হয়। এবার সেই ড্রোন নিষ্ক্রিয় করার কাজ শুরু করে মার্কিন সেনা। তখনই মৃত্যু হয় এক সেনার। এই সময় আরও এক সেনা সামান্য আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ও আহত সেনার পরিবারের প্রতি সম্মান জানিয়ে এই ঘটনার আনুষ্ঠানিক খবর দিয়েছেন সেন্টকম। যদিও তারা জানিয়েছে, মৃতদের পরিচয় প্রকাশ করা হবে না। এই মৃত্যুর ফলে গত প্রায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছেছে।

ফের ইরানে মার্কিন বিমান হামলা
তবে এই মৃত্যুর পর চুপ করে বসে নেই আমেরিকা। সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক ও অসামরিক জাহাজ চলাচলের সময় নাবিকদের ওপর হামলা করছে ইরান। তাই তেহরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে।

মাথায় রাখতে হবে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যপথ হল হরমুজ প্রণালী। এটিকে নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে।

বিষয়টা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, 'আজ রাতেও আমরা ইরানে খুব জোরালোভাবে হামলা চালিয়েছি।'

ইরানে একাধিক বিস্ফোরণের খবর
অভিযান চলাকালীন ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর শহর চাবাহারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি, কাছাকাছি কোনারা শহরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 

Advertisement

অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি দাবি করেছে, আমেরিকা উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরেও হামলা চালিয়েছে। যদিও এই হামলার বিষয়ে মার্কিন আধিকারিকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক খবর মেলেনি। ইরানও এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির সরকারি হিসেব প্রকাশ করেনি।

দুই তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে ধ্বংসের দাবি

ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দু'টি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে ধ্বংস হয়েছে।

বাহরিনে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরিনে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। দূতাবাসের দাবি, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে ইরান বাহরিনের রাজধানী মানামার কিছু জায়গায় হামলার চেষ্টা করতে পারে।

তাই বাহরিনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 


 

POST A COMMENT
Advertisement