ইরানকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, সেটা মঙ্গলবারও হতে পারে, সরাসরি হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ ৩৮ দিন পার করে ফেলেছে। এখনও ইরান লড়াই চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানকে বারেবারে সতর্ক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনকয়েক আগেই তেহরানকে 'ডেডলাইন' জানিয়ে আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প।

Advertisement
ইরানকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, সেটা মঙ্গলবারও হতে পারে, সরাসরি হুমকি ট্রাম্পেরইরানকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, সেটা মঙ্গলবারও হতে পারে
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যে ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ ৩৮ দিন পার করে ফেলেছে।
  • ইরানকে বারেবারে সতর্ক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • তেহরানকে 'ডেডলাইন' জানিয়ে আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ ৩৮ দিন পার করে ফেলেছে। এখনও ইরান লড়াই চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানকে বারেবারে সতর্ক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনকয়েক আগেই তেহরানকে 'ডেডলাইন' জানিয়ে আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। গতকাল সেই 'ডেডলাইন'-এর মেয়াদ বৃদ্ধি করা হয়। আজ ৭ এপ্রিল শেষ হচ্ছে সেই মেয়াদ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার হুঙ্কার দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা খুব ভালো অবস্থানে রয়েছে। মার্কিন সামরিক বাহিনী চাইলে ‘এক রাতেই পুরো দেশটিকে ধ্বংস করে দিতে পারে’। সোমবার (মার্কিন সময়) একটি সাংবাদিক সম্মেলনে  ট্রাম্প বলেন, ‘পুরো দেশ এক রাতেই ধ্বংস করা যেতে পারে। সেই রাতটি সম্ভবত আগামীকাল রাতও হতে পারে।’

এই প্রেস কনফারেন্স থেকেই ট্রাম্প ইরানে ভেঙে পড়া এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য চালানো অভিযানকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকান সেনাদের নিরাপদে  ফিরিয়ে আনতে 'যা যা করা প্রয়োজন' তা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, "গত ৩৭ দিনে মার্কিন সশস্ত্র বাহিনী ইরানের ওপর দিয়ে ১০ হাজারেরও বেশি যুদ্ধবিমান উড়িয়েছে। এটি নজিরবিহীন।"

কী ভাবে পাইলটকে উদ্ধার করা হল?

ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানে ইরান থেকে পাইলটকে উদ্ধার করা মোটেই সহজ কাজ ছিল না। এই অভিযানে অভিযানে ২১টি মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে এই অভিযানে শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে প্রবেশ করে দুই সেনাকে উদ্ধার করে আনা হয়। আমেরিকার দুঃসাহসিক অভিযানের মধ্যে এটি অন্যতম অভিযান।

 

POST A COMMENT
Advertisement