UAE-তে সমুদ্রের নীল ঢাকল কালো তেলে, ইরান যুদ্ধের মাঝেই এল ভয়াবহ ছবি

UAE Oil Spill: বিস্তীর্ণ সমুদ্রের নীল। তার উপর কৃষ্ণাভ তেলের আস্তরণ। ভয়াবহ ছবি রীতিমতো নাড়িয়ে দিল বিশ্বকে। এ যেন কোনও 'পোস্ট অ্যাপোক্যালিপটিক' সিনেমার দৃশ্য। 

Advertisement
UAE-তে সমুদ্রের নীল ঢাকল কালো তেলে, ইরান যুদ্ধের মাঝেই এল ভয়াবহ ছবিএ যেন কোনও 'পোস্ট অ্যাপোক্যালিপটিক' সিনেমার দৃশ্য। 
হাইলাইটস
  • ভয়াবহ ছবি রীতিমতো নাড়িয়ে দিল বিশ্বকে।
  • ইরান যুদ্ধের আবহে এবার বড়সড় পরিবেশ বিপর্যয়ের মুখে পারস্য উপসাগর।
  • সামুদ্রিক প্রাণী ও পরিবেশেরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

UAE Oil Spill: বিস্তীর্ণ সমুদ্রের নীল। তার উপর কৃষ্ণাভ তেলের আস্তরণ। ভয়াবহ ছবি রীতিমতো নাড়িয়ে দিল বিশ্বকে। এ যেন কোনও 'পোস্ট অ্যাপোক্যালিপটিক' সিনেমার দৃশ্য। ইরান যুদ্ধের আবহে এবার বড়সড় পরিবেশ বিপর্যয়ের মুখে পারস্য উপসাগর। সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-র উপকূলের কাছে সমুদ্রের জলে ছড়িয়ে পড়ছে কালো তেল। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস উপগ্রহের তোলা ছবিতে তেলের আস্তরণ ক্রমশ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সংলগ্ন একাধিক সৈকতে সাধারণ মানুষের প্রবেশ আপাতত বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। সামুদ্রিক প্রাণী ও পরিবেশেরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

গত ২৩ অক্টোবর UAE-র জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল, উপকূল থেকে দূরে একটি ট্যাঙ্কার থেকে তেল বেরিয়ে আসছে। সেই তেল ছড়িয়ে পড়া আটকানোর চেষ্টা চলছে। পাশাপাশি পরিবেশের উপর কতটা প্রভাব পড়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
picture

উত্তর আমিরশাহির উম্ম আল কুয়াইনের উপকূলের কাছে তেলের আস্তরণ পৌঁছে গিয়েছে। ওই শহরের আশপাশের সৈকত ও উপকূলবর্তী এলাকা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। প্রতিবেশী শারজার আল হামরিয়া সৈকতেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ২৪ অক্টোবর রাস আল খাইমার প্রশাসনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সৈকত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

কোন জাহাজ থেকে তেল ছড়াচ্ছে?
তেল ছড়ানোর কারণ বা সংশ্লিষ্ট ট্যাঙ্কারের নাম সরকারি ভাবে জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের দাবি, ‘জেম নম্বর ২’ নামে একটি ট্যাঙ্কার থেকে তেল বেরিয়ে আসছে। জাহাজ চলাচল সংক্রান্ত সূত্রের খবর, গত মাসে অজ্ঞাত কোনও ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন লেগেছিল। পরে সেই আগুন নেভানো হয়।

কোপার্নিকাস সেন্টিনেল-২ উপগ্রহের ছবিতে জাহাজের কাছ থেকে তেল ছড়ানোর চিহ্ন মিলেছে। জাহাজের গঠন এবং ডেকে পোড়া দাগের সঙ্গে আগের ছবির মিল রয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের।

সামুদ্রিক প্রাণীদের কী হবে?
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবু ধাবি শাখার জল গবেষণা কেন্দ্রের অধিকর্তা নিদাল হিলাল জানিয়েছেন, তেলের বিস্তার ও গতিপথ স্পষ্ট না হওয়া পর্যন্ত সৈকত বন্ধ রাখা সতর্কতামূলক পদক্ষেপ।

Advertisement

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ও সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। UAE-র সমুদ্রে ৫০০-র বেশি প্রজাতির মাছের পাশাপাশি ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ও প্রবাল রয়েছে। তেলের আস্তরণ ছড়িয়ে পড়লে এই সামুদ্রিক বাস্তুতন্ত্রের বড়সড় ক্ষতি হতে পারে। 

POST A COMMENT
Advertisement