সংযুক্ত আরব আমিরশাহিতে ভিসার নিয়মে পরিবর্তনসংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অগ্রিম ভিসা ব্যবস্থা (Advance Visa System) চালু করা হয়েছে, যার প্রভাব পড়বে সেখানে কর্মরত প্রবাসী থেকে শুরু করে বিদেশি পর্যটকদের ওপর। চলতি বছরের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাশাহির মন্ত্রিসভা নতুন ভিসা নিয়মের প্রস্তাব অনুমোদন করে। এরপর ৩ অক্টোবর সোমবার থেকে তা কার্যকর করা হয়েছে। নতুন ভিসা নিয়ম বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির অভিবাসন ও আবাসিক নীতিতে পরিবর্তন আনা।
সংযুক্ত আরব আমিরশাহি সরকারের একজন সিনিয়র কর্তা মেজর জেনারেল সুলতান ইউসুফ আল নাউমি (Major General Sultan Yusuf Al Naumi) বলেছেন যে এই নতুন ভিসা ব্যবস্থা কেবল বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি ঝামেলামুক্ত এবং সহজতর করবে না। যারা সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস, কাজ চাইছেন, সেই রকম লোকজনকেও সুবিধা দেবে। এটা বিনিয়োগের জন্য আরও ভাল হবে।
নতুন ভিসার নিয়ম?
প্রথমে গ্রিন ভিসার (Green Visa) কথা বলা যাক। এটি ২০২১ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল। গ্রিন ভিসার মাধ্যমে বিদেশিরা পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতে পারবেন, এর জন্য তাঁদের নাগরিকত্ব নেওয়ার এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসা ভারতীয়দের জন্য খুবই কাজের। যাদের গ্রিন ভিসা আছে, তাঁরা বেশি সুবিধা পান। গ্রিন ভিসাধারীরা স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা-মা, বোন বা ভাইকে সঙ্গে রাখতে পারেন। যদি পুত্র সন্তান থাকে, তবে সে শুধুমাত্র ২৫ বছর বয়স পর্যন্ত থাকার সুবিধা পেতে পারেন। আগে এই বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে ছিল ১৮ বছর। একই সঙ্গে, নতুন পরিবর্তনের আওতায় অবিবাহিত কন্যা বা প্রতিবন্ধী সন্তানের বয়সসীমা নেই। কারও ভিসার মেয়াদ শেষ বা বাতিল হয়ে গেলেও তাঁকে ৬ মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
নতুন নিয়ম:
যে গোল্ডেন ভিসা (Golden Visa) পায়, সে অনেক সুযোগ সুবিধা পায়। যদি একবার মেয়াদ শেষ হয়ে যায়, তবে এটি বাড়ানো যেতে পারে। গোল্ডেন ভিসায় একবারে ১০ বছর সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতে পারা যায়। বিনিয়োগকারী, ব্যবসায়ী বা গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীরা গোল্ডেন ভিসা পেতে পারেন।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এখন কোনও গোল্ডেন ভিসাধারী ৬ মাস সংযুক্ত আরব আমিরশাহির বাইরে থাকলেও তাঁর ভিসা বাতিল হবে না। এছাড়াও, সেই ব্যক্তি যে কোনও সংখ্যক গৃহশ্রমিক ব্যবহার করতে পারবেন। অন্যদিকে গোল্ডেন ভিসায় পরিবারের সদস্য, স্ত্রী-সন্তান যে কোনও বয়সের সবাইকে একসঙ্গে রাখা যাবে। ভিসা বাতিল বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা একসঙ্গে থাকতে পারবে।
পর্যটকদের জন্য নতুন নিয়মে কী পরিবর্তন:
এখন কেউ যদি ট্যুরিস্ট ভিসায় (Tourist Visa) সংযুক্ত আরব আমিরশাহিতে যান, তিনি এখন সেখানে এক নয়, ২ মাস থাকতে পারবেন। আগের ৩০ দিনের নিয়ম পরিবর্তন করে ৬০ দিন করা হয়েছে। এছাড়াও, একটি নতুন মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও (Multi-Entry Tourist Visa) ঘোষণা করা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহিতে ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেয়।
একই সময়ে, যারা চাকরি খুঁজছেন। তাঁদের দেওয়া ভিসার জন্য কোনও স্পনসরের প্রয়োজন হবে না। বিশ্বের ৫০০টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মানবসম্পদ মন্ত্রকের তিনটি দক্ষতা স্তরের মধ্যে ফিট করেন, তাঁরাও চাকরির ভিসা পেতে পারে।