Russia Seeks Petrol from India: রাশিয়ায় পেট্রোলের হাহাকার, তেল চেয়ে ভারতের দ্বারস্থ মস্কো

এবারে ভারতের কাছ থেকে তেল কিনতে চাইল রাশিয়া। সেই মতো পেট্রোল পাঠানোর অনুরোধ করেছে মস্কো। এখন দেখার ভারত ঠিক কী করে।

Advertisement
রাশিয়ায় পেট্রোলের হাহাকার, তেল চেয়ে ভারতের দ্বারস্থ মস্কোভারতের থেকে পেট্রোল চাইছে রাশিয়া
হাইলাইটস
  • এবারে ভারতের কাছ থেকে তেল কিনতে চাইল রাশিয়া
  • সেই মতো পেট্রোল পাঠানোর অনুরোধ করেছে মস্কো
  • এখন দেখার ভারত ঠিক কী করে

এতদিন রাশিয়ার কাছ থেকে তেল কিনে এসেছে ভারত। আর এখন ঠিক উল্টোটা ঘটছে। ইউক্রেনের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে ভ্লাদিমির পুতিনের দেশে পেট্রোলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তাই এবার ভারতের রিফাইনারিগুলোর কাছে অতিরিক্ত পেট্রোল চেয়ে অনুরোধ জানিয়েছে মস্কো। এমনটাই দাবি করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। 

মাথায় রাখতে হবে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে অন্যতম হল ভারত। এবার সেই ভারতের কাছেই খারাপ সময় সাহায্য চাইল রাশিয়া। তারা নিজেদের তেলের ঘাটতি মেটাতে সাহায্যের অনুরোধ করেছে নয়াদিল্লির কাছে।

ভারতের রিফাইনারির সঙ্গে চলছে যোগাযোগ
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শীর্ষ তেল সংস্থা রসনেফ্ট, গ্যাজপ্রম নেফ্ট এবং লুকঅয়েল ইতিমধ্যেই ভারতের সরকারি ও বেসরকারি রিফাইনারিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

সূত্রের দাবি, দুই দেশের মধ্যে চুক্তি হলেও সরাসরি হয়তো রাশিয়াতে তেল পাঠাবে না ভারত। বরং আন্তর্জাতিক ট্রেডারদের মাধ্যমে ভারতীয় পেট্রোল রাশিয়ায় পাঠানো হতে পারে।

তবে সরকারি মালিকানাধীন তিনটি ভারতীয় রিফাইনারির সূত্র জানিয়েছে, তারা রাশিয়ার কাছ থেকে অনুরোধ পেয়েছে ঠিকই। কিন্তু এখন রফতানির জন্য অতিরিক্ত পেট্রোল তাদের হাতে নেই।

এ বিষয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এখনও কোনও মন্তব্য করেনি। একইভাবে রাশিয়ার জ্বালানি মন্ত্রক এবং সংশ্লিষ্ট তিনটি রুশ তেল সংস্থাও এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে।

কেন্দ্র কী বলছে?
কয়েক দিন আগে বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি  জানিয়েছিলেন, ভারতীয় সংস্থাগুলি সরাসরি রাশিয়ায় জ্বালানি রফতানি করছে না। তবে আন্তর্জাতিক ট্রেডারদের মাধ্যমে রুশ ক্রেতারা ভারতীয় জ্বালানি পেতে পারেন।

ইউক্রেনের হামলাতেই সমস্যায় রাশিয়া
একাধিক রিপোর্ট জানাচ্ছে, ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল রিফাইনারি সিস্টেমের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। সূত্রগুলির দাবি, রাশিয়ার মোট রিফাইন ক্ষমতার প্রায় ৪০ শতাংশ অন্তত আগামী দু'মাস স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। আর তেমনটা তবেই সম্ভব যদি না নতুন করে হামলা হয়।

Advertisement

এই সূত্রের আরও দাবি, ভারতের একটি পেট্রোলবাহী জাহাজ ইতিমধ্যেই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। নতুন করে কোনও চুক্তি হলে আগামিদিনে আরও পাঠানো হতে পারে।

 

POST A COMMENT
Advertisement