ইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে বিমান হামলা আমেরিকার, পাল্টা জবাব তেহরানের

ইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে সরাসরি এয়ারস্ট্রাইক করল আমেরিকা। হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠতেই এই হামলা চালিয়েছে মার্কিন সেনা।

Advertisement
ইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে বিমান হামলা আমেরিকার, পাল্টা জবাব তেহরানেরইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে বিমান হামলা আমেরিকার
হাইলাইটস
  • হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠতেই রণংদেহী মূর্তি ধারণ করল মার্কিন সেনা।
  • ইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে সরাসরি এয়ারস্ট্রাইক করল আমেরিকা।
  • পণ্যবাহী জাহাজের ওপর ইরানি হামলায় ট্রাম্প প্রশাসন যথেষ্ট ক্ষুব্ধ।

কিছুতেই যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হচ্ছে না। শুক্রবার ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠতেই রণংদেহী মূর্তি ধারণ করল মার্কিন সেনা। ইরানের ড্রোন, মিসাইল ঘাঁটিতে সরাসরি এয়ারস্ট্রাইক করল আমেরিকা। আবার সেই হামলারও পাল্টা জবাব দিয়েছে তেহরান। ফলে সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি  বিশবাঁও জলে।

জানা গিয়েছে, পণ্যবাহী জাহাজের ওপর ইরানি হামলায় ট্রাম্প প্রশাসন যথেষ্ট ক্ষুব্ধ। আর এর জেরেই ইরানের মিসাইল ও ড্রোন ঘাঁটিগুলিকে টার্গেট করেছে মার্কিন সেনা। সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির পর মার্কিন সেনার এই পদক্ষেপকেই প্রথম সরাসরি সামরিক হামলা হিসেবে দেখা হচ্ছে। 

হামলা সম্পর্কে কী বলল আমেরিকা?

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর তরফে রাতে জানানো হয়েছে, মার্কিন বাহিনী ইরানের ভিতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন বায়ুসেনা  ইরানের মিসাইল, ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডারগুলোকেই টার্গেট করে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরান ২৫ জুন সিঙ্গাপুরের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এম/ভি এভার লাভলি’-র ওপর ড্রোন হামলা চালিয়েছে। জাহাজটি হরমুজ প্রণালী ছাড়ার সময় ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল। ইরানের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বর্ণনা করেছে আমেরিকান আর্মি। আর তার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান স্ট্র্যাটেজিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর চারটি একমুখী আক্রমণকারী ড্রোন হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।

পাল্টা জবাব দিল তেহরানও

জানা গিয়েছে, মার্কিন হামলার পরে ফের একবার পাল্টা হামলা চালিয়েছে  তেহরানও। হামলার পরপরই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ওই এলাকায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। তবে সেই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি।

 

POST A COMMENT
Advertisement