২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি ইরান ও আমেরিকার, খোলা হচ্ছে হরমুজ প্রণালী

ইরানকে দেওয়া 'ডেডলাইন' শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে হামলার রাস্তা থেকে সরে এসে 'শান্তি'র রাস্তায় হাঁটালেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি ইরান ও আমেরিকার, খোলা হচ্ছে হরমুজ প্রণালী২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি ইরান ও আমেরিকার
হাইলাইটস
  • মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ কি তবে শেষ হওয়ার পথে?
  • বুধবার বড়সড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • হামলার রাস্তা থেকে সরে এসে 'শান্তি'র রাস্তায় হাঁটালেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ কি তবে শেষ হওয়ার পথে? বুধবার বড়সড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে দেওয়া 'ডেডলাইন' শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে হামলার রাস্তা থেকে সরে এসে 'শান্তি'র রাস্তায় হাঁটালেন মার্কিন প্রেসিডেন্ট। 

ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের জন্য তিনি আর ইরানের উপর কোনও আক্রমণ চালাবেন না। এরফলে টানা ৪০ দিন যুদ্ধের পর খুলে গেল ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার কূটনৈতিক আলোচনার পথ। তেহরানের পক্ষ থেকেও এই যুদ্ধবিরতি মেনে নেওয়া হয়েছে। আমেরিকার দাবি, হরমুজ প্রণালীও খুলে দিতে রাজি হয়েছে ইরান।

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দেওয়া ১০টি প্রস্তাবকে “কার্যকর” বলে মনে করায় আমেরিকা আপাতত ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্য বেসামরিক পরিকাঠামো টার্গেট করে হামলা চালাবে না।

তবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও গ্রাউন্ডের পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরান যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানালেও উপসাগরীয় অঞ্চলে এখনও মিসাইল অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

পাশাপাশি, ১০ দফা দাবি মেনে নেওয়া হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ১০ দফা প্রস্তাব হল হরমুজ প্রণালিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সেনা প্রত্যাহার, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ও আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা।

বুধবার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে আমেরিকা। ১০ দফা শর্ত দিয়ে সেই যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইরানও।  পাকিস্তানের দাবি, তারা এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। এবার যুদ্ধ বন্ধ করার  লক্ষ্যে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা-ইরান আলোচনার প্রথম দফার বৈঠক।


 

POST A COMMENT
Advertisement