Mojtaba Khamenei US: মোজতবার খবর দিলেই ৯২.৬ কোটি টাকা, বিরাট পুরস্কার ঘোষণা ট্রাম্প সরকারের

মোজতবা খামেনেইর বিষয়ে খবর দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। জানুন পুরস্কারের অঙ্ক।

Advertisement
মোজতবার খবর দিলেই ৯২.৬ কোটি টাকা, বিরাট পুরস্কার ঘোষণা ট্রাম্প সরকারেরমোজতবা খামেনেই
হাইলাইটস
  • মোজতবা খামেনেইর বিষয়ে খবর দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার
  • ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
  • জানুন পুরস্কারের অঙ্ক

মোজতবা খামেনেইর বিষয়ে খবর দিলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। 

আমেরিকার ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব স্টেট ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার ( ভারতীয় টাকায় প্রায় ৯২৫,৪০০,০০০) পুরস্কার ঘোষণা করেছে। এই ঘোষণা করা হয়েছে তাদের রিওয়ার্ডস ফর জাস্টিট কর্মসূচির মাধ্যমে।

এই মর্মে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সামাজিক মাধ্যম X–এ একটি পোস্টার প্রকাশ করেছে। যাঁরা 'ইরানি সন্ত্রাসী নেতাদের' সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারবেন, তাঁরা এই পুরস্কার পাবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে নিয়ে চিন্তায় রয়েছে আমেরিকা। তিনি প্রাক্তন সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের পুত্র। আর মোজতবাকে খুঁজছে আমেরিকা।

এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, যাঁরা তথ্য দেবে, তাঁদের সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে প্রয়োজনে অন্য দেশে বসবাসের ব্যবস্থাও করে দেওয়া হবে।

কাদের তথ্য চাইছে আমেরিকা?
মার্কিন কর্তৃপক্ষ যাঁদের খুঁজছেন, তাঁরা হলেন-

  • গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাটিব
  • উপপ্রধান স্টাফ আলি আসঘর হেজাজি
  • মেজর জেনারেল ইহা রাহিম সাফাভি
  • স্বরাষ্ট্রমন্ত্রী এক্সার মোমেনি 
  • সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারজানি

মার্কিন প্রশাসনের দাবি, এই ব্যক্তিরা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)–এর বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি এই সকল ব্যক্তিও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা করে থাকেন। আর তাঁদের খুঁজছে আমেরিকা।

স্টেট ডিপার্টমেন্টের রিওয়ার্ড ফর জাস্টিস কর্মসূচি জানিয়েছে, যাঁদের কাছে এ সব কর্মকর্তা বা অন্য IRGC কমান্ডারদের সম্পর্কে তথ্য আছে, তাঁরা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা Tor নেটওয়ার্কের নিরাপদ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাহলেই মিলবে পুরস্কার।

বিশেষজ্ঞদের দাবি, পুরস্কার ঘোষণা করে দারুণ চাল দিয়েছে আমেরিকা। তারা ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্কের ওপর চাপ বাড়াতে চাইছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।

কাটা গিয়েছে পা

মোজতবা খামেনেইকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক জল্পনা। একটি সূত্র মনে করছে, মার্কিন হামলার পর কোমায় রয়েছেন মোজতবা। তাঁর একটি পা বাদ দিতে হয়েছে। তিনি এখন হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর সঙ্গে নির্দিষ্ট কিছু মানুষকেই দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে। যদিও সেই দাবি পরোক্ষভাবে উড়িয়ে দিয়েছে ইরান।

Advertisement

 

POST A COMMENT
Advertisement