Advertisement

US Israel Iran War Live: ইরাকে USA-এর ঘাঁটি নিশানা করে ইরানের হামলা, তেহরানেও বাড়ছে বোমাবর্ষণ

Aajtak Bangla | কলকাতা | 05 Mar 2026, 8:51 PM IST

আজ ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ। প্রায় এক সপ্তাহ হতে চললেও মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই লম্বা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ইরান।

ইজরায়েল-ইরানের হামলা অব্যাহতইজরায়েল-ইরানের হামলা অব্যাহত

আজ ষষ্ঠ দিনে পড়ল ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধ। প্রায় এক সপ্তাহ হতে চললেও মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই লম্বা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ইরান। ছেড়ে দেওযার বান্দা নয় ইজরায়েলও। পাশাপাশি টানা হামলা চালাচ্ছে আমেরিকাও। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোন দিকে গড়ায়, সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।
 

8:51 PM(10 hours ago)

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে

Posted by :- Soumen Karmakar

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে ইরান বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে খবর। একই সময়ে ইজরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানেও বোমাবর্ষণ আরও বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়। 

4:26 PM(15 hours ago)

খামেনেইয়ের মৃত্যুতে প্রথম প্রতিক্রিয়া ভারতের

Posted by :- Rupsa

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুতে প্রথম প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিশ্রি বৃহস্পতিবার খামেনেইয়ের জন্য সমবেদনা জ্ঞাপন করে বার্তা লিখলেন কনডোলেন্স বুকে। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ভারতের এই প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। 

3:41 PM(15 hours ago)

মধ্যপ্রাচ্যে দূত পাঠাচ্ছে চিন

Posted by :- Rupsa

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শীঘ্রই চিনা দূত ঝাই জুনকে পাঠানো হবে। সংঘাত থামিয়ে আলোচনার পথ প্রশস্ত করতেই চিনের এই উদ্যোগ। 

1:03 PM(18 hours ago)

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি রাশিয়ার

Posted by :- Arindam

মধ্যপ্রাচ্যের ইরান সঙ্কটের জেরে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সতর্ক করে জানিয়েছেন, চাইলে রাশিয়া এখনই ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। তিনি ইঙ্গিত দিলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার পাইপলাইনে গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) কেনা নিষিদ্ধ করার কথা ভাবছে বলেই মস্কো এমন সিদ্ধান্ত নিতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরান হামলা এবং তার পাল্টা জবাবে তেহরানের উপসাগরীয় আরব দেশগুলিতে আঘাত হানার পর তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা চরমে উঠেছে। সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ কার্যত অচল হয়ে পড়েছে। পাশাপাশি কাতারের এলএনজি উৎপাদন এবং সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড়সড় ধাক্কা লেগেছে।

Advertisement
12:57 PM(18 hours ago)

হরমুজ অঞ্চলে একটি ট্যাঙ্কারকে হামলা

Posted by :- Arindam

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ অঞ্চলে একটি ট্যাঙ্কারকে হামলার মাধ্যমে ভয়াবহভাবে আঘাত করেছে, যার ফলে জাহাজে আগুন ধরে রয়েছে। আইআরজিসি বলছে, এই জাহাজটি মার্কিন মিত্রদের সঙ্গে সম্পর্কিত ছিল এবং হামলার সময় এটি সমুদ্রপথে চলাচল করছিল। তবে স্বাধীনভাবে এই দাবির স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে ইতিমধ্যেই অন্যান্য জাহাজগুলিও বিভিন্ন ধরনের হামলার মুখে পড়েছে এবং সামুদ্রিক ট্রানজিট কার্যত প্রায় বন্ধের সীমায় এসে দাঁড়িয়েছে, যার ফলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে।

12:51 PM(18 hours ago)

ইরাকে কুর্দিস ঘাঁটিগুলিতে হামলা চালাল ইরান

Posted by :- Arindam

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কুর্দিস ঘাঁটিগুলিকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি-র বক্তব্য অনুযায়ী, ইরানবিরোধী সশস্ত্র কুর্দিস গোষ্ঠীগুলির ঘাঁটি ও সদর দফতর ছিল এই হামলার লক্ষ্য। ইরানের অভিযোগ, এই গোষ্ঠীগুলি সীমান্ত পেরিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছিল। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

12:43 PM(18 hours ago)

ড্রোন গুলি করে নামাল ইরান, ইজরায়েলের হামলায় নিহত হামাস নেতা

Posted by :- Kishore

ইরান-ইজরায়েল যুদ্ধ ঘিরে উত্তাপ চড়ছে। বৃহস্পতিবার (ভারতীয় সময়) ইজরায়েলের ড্রোন গুলি করে নামাল ইরান। অন্যদিকে আবার ইজরায়েলের হামলায় নিহত হয়েছে হামাস নেতা। লেবাননের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, রাতের বেলায় ইজরায়েলের সামরিক হামলায় হামাসের এক শীর্ষ আধিকারিক নিহত হয়েছেন।
 

12:30 PM(19 hours ago)

হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের মধ্যে আইডিএফ আবারও দক্ষিণ লেবাননের নাগরিকদের লিটানি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে

Posted by :- Sayan

টাইমস অব ইজরায়েল জানিয়েছে, হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের মধ্যে আইডিএফ আবারও দক্ষিণ লেবাননের নাগরিকদের লিটানি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেনা মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রাই সতর্ক করে দিয়েছিলেন যে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত বাড়িগুলিকে লক্ষ্য করা হতে পারে। তাই জনগণকে সাবধান করা হয়েছে।

12:18 PM(19 hours ago)

ইরান যুদ্ধে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদীকে টার্গেট রাহুল গান্ধীর

Posted by :- Arindam

ইরান যুদ্ধের আবহে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা বিশ্ব। ভারতে ৪০ শতাংশের বেশি তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। সেই প্রণালীও বন্ধ। ভারত থেকে ফিরছিল যে ইরানের জাহাজ, তা হামলায় ডুবিয়ে দেওয়া হল। এত কিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ। ভারত একজন আপস করা প্রধানমন্ত্রীকে দেখছে।'

Advertisement
12:08 PM(19 hours ago)

ভারতের অতিথির উপর হামলা করেছে আমেরিকা: ইরানের বিদেশমন্ত্রী 

Posted by :- Rupsa

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি IRIS Dena-র উপর মার্কিন হামলার তীব্র নিন্দা করেন। জলপথে নৃশংসা হয়েছে বলে দাবি তাঁর। ইরানের ওই রণতরীতে ছিলেন ১৩০ জন নৌসেনা। তাঁরা সকলেই ভারতের অতিথি ছিলেন বলে দাবি ইরানের বিদেশমন্ত্রীর। কোনও ওয়ার্নিং ছাড়াই এই ধরনের হামলার কড়া নিন্দা করেছেন তিনি। 

11:57 AM(19 hours ago)

কলকাতা ও দুবাইয়ের মধ্যে বিমান পরিষেবা আংশিকভাবে পুনরায় চালু

Posted by :- sumana

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ৪ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার কলকাতা ও দুবাইয়ের মধ্যে বিমান পরিষেবা আংশিকভাবে পুনরায় চালু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১১৩ ঘন্টারও বেশি সময় ধরে পরিষেবা বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্য থেকে প্রথম আগমন হিসেবে দুবাই থেকে আসা একটি ফ্লাইট  ভোর ২:৪০ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

11:12 AM(20 hours ago)

ইরান জুড়ে মার্কিন এবং ইজরায়েলের হামলা অব্যাহত থাকায় অনেক বাসিন্দা তেহরান ছেড়ে পালিয়েছে

Posted by :- Sayan

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জুড়ে মার্কিন এবং ইজরায়েলের হামলা অব্যাহত থাকায় অনেক বাসিন্দা তেহরান ছেড়ে পালিয়েছে। তেহরান মেট্রোপলিটন এলাকা এবং আশেপাশের অঞ্চলগুলি প্রায় ১৫ মিলিয়ন মানুষের বসবাস। আর সেই জায়গা ছেড়েই অনেকে পালিয়েছে বলে খবর।

10:40 AM(21 hours ago)

কাতার এয়ারওয়েজের সমস্ত ফ্লাইট পরিষেবা আপাতত স্থগিত

Posted by :- Arindam

কাতারের আকাশসীমা বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজের সমস্ত ফ্লাইট পরিষেবা আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপদভাবে আকাশসীমা পুনরায় খোলার ঘোষণা দিলে বিমান পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংস্থা। দোহা স্থানীয় সময় ৬ মার্চ সকাল ৯টা (০৬:০০ ইউটিসি)-র মধ্যে পরবর্তী আপডেট দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে আটকে পড়া যাত্রীদের সহায়তার জন্য ৫ মার্চ থেকে সীমিত সংখ্যক রিলিফ ফ্লাইট চালু করা হবে। প্রস্তাবিত পরিষেবাগুলি হল, মাসকাট থেকে লন্ডন হিথরো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডাম ও রিয়াধ থেকে ফ্রাঙ্কফুর্ট। এই ফ্লাইটগুলির ক্ষেত্রে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, কাতার এয়ারওয়েজের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো না হলে বিমানবন্দরে না যেতে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের নির্দিষ্ট ফ্লাইটের তথ্য, ভ্রমণ সংক্রান্ত ব্যবস্থা এবং পরবর্তী করণীয় জানানো হবে। ফ্লাইট সংক্রান্ত তথ্য ও নির্দেশিকা পাওয়ার জন্য যাত্রীদের যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার অনুরোধ জানানো হয়েছে। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তা আপডেট করা যাবে।

10:36 AM(21 hours ago)

ভারতের বন্দর ব্যবহার করে যুদ্ধ করছে আমেরিকা? বিবৃতি দিল বিদেশ মন্ত্রক

Posted by :- Rupsa

ভারত থেকে বুধবার মহড়া সেরে ফেরার সময়ে ভারত মহাসাগরেই ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজে সাবমেরিন অ্যাটাক করে আমেরিকা। তবে কি ভারতের জলসীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালাচ্ছে আমেরিকা? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

Advertisement
10:18 AM(21 hours ago)

ইজরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে মৃত আরও ৩

Posted by :- Kishore

দক্ষিণ লেবাননে রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আরও ৩ জন। ইসরায়েলি সীমান্তের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বাফার জোন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর থেকে ইজরায়েলি হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৪৩০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

9:38 AM(a day ago)

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত

Posted by :- Arindam

মধ্যপ্রাচ্যে টানা ষষ্ঠ দিন ধরে চলা যুদ্ধের মধ্যেই আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ভোরে ইরান ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল। এর আগে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার পর তেহরান গোটা অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি দেয়। ইজরায়েল একাধিক হামলার সতর্কতা জারি করে। ইজরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননে নতুন করে হামলা শুরু করেছে, যেখানে বেইরুটের দক্ষিণ উপশহরে ইরান-সমর্থিত হিজবুল্লা ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তেল আভিভ ও জেরুসালেমে এয়ার সাইরেন বেজে ওঠে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের উপর বোমাবর্ষণ জোরদার করার পরও লড়াই থামেনি। হামলার তীব্রতা এতটাই ছিল যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করে, সংঘাতের শুরুতেই নিহত সর্বোচ্চ নেতা খামেনেইয়ের দাফন স্থগিত রাখা হবে।  গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে এই সামরিক অভিযান শুরু করে। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং পরমাণু কর্মসূচি। পাশাপাশি, ইরানের সরকারকে উৎখাত করাও উদ্দেশ্য হতে পারে,এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে। তবে এই অভিযানের নির্দিষ্ট লক্ষ্য ও সময়সীমা বারবার বদলাচ্ছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাবাহিনী খুব ভাল কাজ করছে। মার্কিন সিনেটে তাঁর সহকর্মী রিপাবলিকানরাও ইরান ইস্যুতে তাঁর পাশে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাব খারিজ করে দেন। যুদ্ধঝ ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চল জুড়েও। ইরান বাহরাইন, কুয়েত এবং ইজরায়েলের দিকে হামলা চালায়। তুরস্ক জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢোকার আগেই প্রতিহত করেছে।

9:21 AM(a day ago)

ভারতকে অশোধিত তেল সরবরাহ করতে তৈরি রাশিয়া

Posted by :- Arindam

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ পথ দিয়ে তেল পরিবহণে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের দিকে তাদের অপরিশোধিত তেলের চালান ঘুরিয়ে দিতে প্রস্তুত বলে জানা গেছে। সূত্রে খবর, বর্তমানে প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতের জলসীমার কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ পরিস্থিতি আরও জটিল হলে কয়েক সপ্তাহের মধ্যেই এই তেল ভারতীয় রিফাইনারিগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব। বিষয়টি নিয়ে অবগত এক সূত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওই কার্গোগুলির আসল গন্তব্য কোথায় ছিল তা স্পষ্ট নয়। তবে রুশ নয়, এমন বহরের জাহাজে থাকা চালান প্রয়োজনে দ্রুত ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে।

9:11 AM(a day ago)

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, টানা হামলা চালাচ্ছে আমেরিকা-ইজরায়েল

Posted by :- Kishore

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ষষ্ঠ দিনেও হামলা-পাল্টা হামলা চলছেই। এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল  তেহরান। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, মধ্যরাতের পরপরই নতুন করে হামলা করা হয়। তেহরানের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, ফলে আশেপাশের এলাকাগুলিতেও কেঁপে ওঠে। 
 

8:32 AM(a day ago)

ফের ইজরায়েলকে টার্গেট করে মিসাইল ইরানের

Posted by :- Kishore

ফের নতুন করে ইজরায়েলকে নিশানা করল ইজরায়েল। জেরুজালেমে সাইরেনের শব্দ বাজতে শোনা গিয়েছে। যদিও  ইজরায়েলের দাবি ব্যালেস্টিক মিসাইলগুলিকে ধ্বংস করা হয়েছে। নাগরিকদের সতর্ক করার উদ্দেশে সাইরেন বাজানো হয়েছে।
 

Advertisement
7:42 AM(a day ago)

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কারও মৃত্যু হয়নি

Posted by :- Sayan

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কারও মৃত্যু হয়নি। এমনকী কেউ জখম হয়নি বলেও জানিয়েছে ইজরায়েল। এদিকে আর ষষ্ঠ দিনে পড়ল ইরান যুদ্ধ। এই যুদ্ধ যে এখনই থামছে না, এটা সহজেই অনুমেয়। 

Load More
Advertisement