PoK, আকসাই চিন, সবই ভারতের! ম্যাপে দেখাল আমেরিকা, ঘুম উড়ল পাকিস্তানের

মানচিত্রে গোটা জম্মু-কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখাল আমেরিকা। সম্প্রতি ভারত-আমেরিকা ট্রেড ডিলের ঘোষণার সময়েই এই ম্যাপ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisement
PoK, আকসাই চিন, সবই ভারতের! ম্যাপে দেখাল আমেরিকা, ঘুম উড়ল পাকিস্তানেরসমগ্র জম্মু ও কাশ্মীর, পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে।
হাইলাইটস
  • মানচিত্রে গোটা জম্মু-কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখাল আমেরিকা।
  • সম্প্রতি ভারত-আমেরিকা ট্রেড ডিলের ঘোষণার সময়েই এই ম্যাপ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
  • বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে কার্যত পাকিস্তানকেই কড়া বার্তা দিল দুই দেশ।

মানচিত্রে গোটা জম্মু-কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখাল আমেরিকা। সম্প্রতি ভারত-আমেরিকা ট্রেড ডিলের ঘোষণার সময়েই এই ম্যাপ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই ম্যাপ ঘিরেই তুমুল শোরগোল আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে কার্যত পাকিস্তানকেই কড়া বার্তা দিল দুই দেশ।

সম্প্রতি মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ দফতর ভারত-আমেরিকার অন্তর্বর্তী ট্রেড ডিলের তথ্য প্রকাশ করে। আর সেখানেই ভারতের এই মানচিত্রটি ব্যবহার করা হয়। মানচিত্রে সম্পূর্ণ জম্মু-কাশ্মীর, PoK এবং আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে।

এর আগেও বহুবার মার্কিন প্রশাসন ভারতের ম্যাপ রিলিজ করেছে। তবে সেখানে PoK নিয়ে বেশ সতর্ক ছিল তারা। তবে এবার এই নতুন মানচিত্রে কার্যত পাকিস্তানের দখলকৃত এলাকা সম্পূর্ণ অগ্রাহ্যই করা হয়েছে। পুরোটাই ভারতের অংশ হিসাবেই দেখানো হয়েছে। 
India Map

ভারতের অবস্থান যদিও বরাবরই স্পষ্ট। জম্মু-কাশ্মীর এদেশেরই অবিচ্ছেদ্য অংশ, সাফ কথা ভারতের। এর জন্য যে অন্য কারও স্বীকৃতিরও প্রয়োজন নেই, তাও বরাবর স্পষ্ট করেছে ভারত। তবুও মার্কিন প্রশাসনের এই মানচিত্র প্রকাশ যে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। এটি পাকিস্তানের প্রতি কঠোর বার্তা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। 

অবসরপ্রাপ্ত মেজর গৌরব আর্য এই বিষয়ে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ম্যাপের জন্য আমেরিকাকে ফুল মার্কস। দারুণ পদক্ষেপ।' 

উল্লেখ্য, গত ছয় মাসে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান তিন বার আমেরিকা সফর করেছেন। দু'বার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

এহেন প্রেক্ষাপটে ভারত-আমেরিকার ট্রেড ডিল যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এই মানচিত্র প্রকাশও এক বড় কূটনৈতিক ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

POST A COMMENT
Advertisement