Donald Trump: 'তুমি পাগল হয়ে গিয়েছ...', নিতানিয়াহুর উপর রেগে আগুন ট্রাম্প, কেন?

লেবানন ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর রেগে খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী নিজেদের মধ্যে কথা বলার সময় তিনি নেতানিয়াহুকে 'পাগল' বলে ফেলেন বলেও সূত্রের খবর। 

Advertisement
'তুমি পাগল হয়ে গিয়েছ...', নিতানিয়াহুর উপর রেগে আগুন ট্রাম্প, কেন? নেতানিয়াহুকে কী বললেন ট্রাম্প?
হাইলাইটস
  • লেবানন ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে
  • এমন পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর রেগে খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • এই দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে বলে জানা গিয়েছে

লেবানন ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর রেগে খাপ্পা মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্যালাপ হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী নিজেদের মধ্যে কথা বলার সময় তিনি নেতানিয়াহুকে 'পাগল' বলে ফেলেন বলেও সূত্রের খবর। 

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনে কথা বলার সময় কড়া ভাষায় নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন ট্রাম্প। সূত্রের দাবি, ট্রাম্প চেষ্টা করছেন ইজরায়েলের অদ্ভুত কার্যকলাপ যেন ওয়াশিংটনের সঙ্গে ইরানের আলোচনাকে ভেস্তে না দেয়।

এই ঝামেলার সূত্রপাত ইজরায়েল বেইরুটের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার নির্দেশ দেওয়ার পর। এছাড়া ইজরায়েল দক্ষিণ লেবাননের দিকে স্থল অভিযান আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপে আবার বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকেও নতুন সতর্কবার্তা এসেছে। তাতেই খাপ্পা ট্রাম্প।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি ইজরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছেন। এমনকী ইরানের সঙ্গে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলছেন। 

এই ফোনালাপ সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা এবং আরেকটি সূত্রের দাবি, ফোনে কথা বলার সময় ট্রাম্প নেতানিয়াহুকে 'পাগল' বলে ফেলেন। পাশাপাশি অভিযোগ করেন যে তিনি পরিণতির কথা না ভেবেই পদক্ষেপ নিচ্ছেন।

এক মার্কিন কর্মকর্তার দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, 'তুমি পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচিয়ে রাখছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার জন্য সবাই ইজরায়েলকেও ঘৃণা করছে।'

আরেকটি সূত্র জানায়, ফোনালাপের সময় ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, 'তুমি এটা কী করছ?'

এ দিকে সোমবার আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই সময় নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বেইরুটের দাহিয়েহ অঞ্চলে হামলার নির্দেশ দেন।  এটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।  ইজরায়েলের দাবি ছিল, হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইজরায়েলের জমিতে হামলা চালাচ্ছে।

Advertisement

আর ইজরায়েলের এই ঘোষণার পর বেইরুটের দক্ষিণাঞ্চল থেকে বহু মানুষ পালাতে শুরু করেন। তাতে বড় ধরনের বিমান হামলার আশঙ্কা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে মাঠে নামে হিজবুল্লাহকে সমর্থনকারী ইরান। তারা সতর্ক করে দেয় যে লেবাননে ইজরায়েলের ধারাবাহিক হামলা ওয়াশিংটনের সঙ্গে চলতে থাকা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কয়েক মাসের সংঘাতের পর উত্তেজনা কমানোর লক্ষ্যে এই আলোচনা চলছে। ইরানের আধিকারিকরা বারবার দাবি করেছেন, লেবাননে যুদ্ধবিরতি যে কোনও বৃহত্তর সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ।

মার্কিন আধিকারিকদের মতে, ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে ইজরায়েল হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। তবে তাঁর ধারণা ছিল, নেতানিয়াহু পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আরও বড় সংঘাতে পরিণত করছেন। এক আধিকারিক জানান, লেবাননে সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা ট্রাম্পকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে। এমনকী তিনি হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে বড় আকারের হামলা চালানোর বিষয়েও তিনি আপত্তি জানান।

এরপর ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, 'প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।' তিনি আরও জানান, বেইরুটে কোনও সেনা পাঠানো হবে না।

 

POST A COMMENT
Advertisement