Donald Trump Narendra Modi: 'তিনি আমার ভাল বন্ধু', মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ট্রেড ডিল নিয়ে সুখবর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাল বন্ধু। তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি তিনি ট্রেড ডিল নিয়েও বড় ইঙ্গিত দিলেন।

Advertisement
'তিনি আমার ভাল বন্ধু', মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ট্রেড ডিল নিয়ে সুখবরট্রাম্পের প্রশংসায় মোদী
হাইলাইটস
  • ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাল বন্ধু
  • তাঁদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে
  • ট্রেড ডিল নিয়েও বড় ইঙ্গিত দিলেন

'আমি আপনাদের প্রধানমন্ত্রীকে খুবই পছন্দ করি। তিনি আমার ভাল বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।' বক্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যাঁর উদ্দেশে প্রশংসা, তিনি আর কেউ নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ট্রাম্পের এহেন বাক্যে আরও একবার প্রমাণিত হল যে বিশ্বের কূটনৈতিক মানচিত্রে বিরাট জায়গা করে ফেলছেন প্রধানমন্ত্রী মোদী। 


এ দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। এমনকী তাঁদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি জানান, আমেরিকা ও ভারতের মধ্যে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি হবে বলে তিনি আশাবাদী। 


ট্রাম্পের দাবি, অতীতে ভারত প্রচুর শুল্ক আরোপ করেছে আমেরিকার সামগ্রীর উপর। এভাবেই বাণিজ্যে সুবিধা পেয়ে এসেছে ভারত। তবে এখন পরিস্থিতি বদলেছে। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'বহু বছর ধরে ভারত সুবিধা নিয়েছে আমেরিকার। তারা আমাদের উপর প্রচুর শুল্ক বসাত। অথচ প্রায় কিছুই দিত না। এখন পরিস্থিতি পুরো উল্টো। এখন আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করে অনেক অর্থ উপার্জন করছি।'

যদিও সকলকে স্বস্তি দিয়ে ট্রাম্প স্পষ্ট করে জানান, দুই দেশের মধ্যে শেষ পর্যন্ত একটি চুক্তি হবেই। তিনি বলেন, 'আমরা একটি চুক্তিতে পৌঁছবই।'

আর ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বাণিজ্যিক জটিলতা দূর করে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের মতে, মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

সম্প্রতি ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত নয়াদিল্লিতে ভারত ও আমেরিকার মধ্যে চার দিনের বাণিজ্য আলোচনা হয়। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর-এর কর্মকর্তা ও সংস্থার প্রধান আলোচকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে পণ্য বাণিজ্য, শুল্ক প্রক্রিয়া, অর্থনৈতিক নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এরপর দুই পক্ষই বৈঠককে ফলপ্রসূ বলে জানায়। এমনকী একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার চেষ্টাও চলছে বলে জানান হয়। পাশাপাশি বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানা যায়।

Advertisement

এই বিষয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প কিছু বিষয়ের সমাধান বাকি। অন্যদিকে, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইঙ্গিত দিয়েছেন যে অধিকাংশ বিষয়েই সমঝোতা হয়েছে। প্রথম দফার চুক্তি ঘোষণার আগে শুধু কিছু কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে।

তবে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্প প্রশাসন ভারত-সহ ৬০টি অর্থনীতির আমদানির ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

 

POST A COMMENT
Advertisement