শুধু মজা করার জন্য হামলা করব: ইরানের খার্গ দ্বীপে ফের অ্যাটাকের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে হামলার ব্যাপারে আরও কঠোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানের খার্গ দ্বীপে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisement
শুধু মজা করার জন্য হামলা করব: ইরানের খার্গ দ্বীপে ফের অ্যাটাকের হুঁশিয়ারি ট্রাম্পেরখার্গ দ্বীপে ফের অ্যাটাকের হুঁশিয়ারি ট্রাম্পের
হাইলাইটস
  • ইরানে হামলার ব্যাপারে আরও কঠোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • নতুন করে ইরানের খার্গ দ্বীপে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
  • এহেন মন্তব্য থেকে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

ইরানে হামলার ব্যাপারে আরও কঠোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানের খার্গ দ্বীপে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্পের দাবি, ইরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপে আবারও হামলা চালাতে পারে আমেরিকা। সম্প্রতি মার্কিন হামলায় দ্বীপটির বেশিরভাগ অংশ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে , তবে চাইলে 'মজার জন্য' আরও কয়েকবার আঘাত করা হতে পারে। শনিবার এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

এমন সময়ে ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন আমেরিকা , ইজরায়েল বনাম ইরানের সংঘাত তৃতীয় সপ্তাহে পৌঁছে গিয়েছে। এহেন মন্তব্য থেকে আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। 

মার্কিন সংবাদমাধ্যম NBC News-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের অধিকাংশ পরিকাঠামো 'সম্পূর্ণ ধ্বংস' হয়ে গিয়েছে।" তিনি দাবি করেন, তেহরান সংঘাত বন্ধের আলোচনা করতে আগ্রহ দেখালেও তাদের প্রস্তাবিত শর্ত এখনও ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেন, “শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়। প্রয়োজন হলে আমরা খার্গ-এ আরও কয়েকবার আঘাত করতে পারি, নেহাতই মজার জন্য।”

ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশ উৎপাদন  করে। দ্বীপটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত। ফলে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী কোনও সমস্যা দেখা দিলে বিশ্ববাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলেও বড় চাপ তৈরি হতে পারে।

হোয়াইট হাউসের দাবি, সাম্প্রতিক হামলায় মার্কিন বাহিনী খার্গ দ্বীপের সামরিক পরিকাঠামোকেই টার্গেট করা হয়েছিল।  ইচ্ছাকৃতভাবে তেল সংক্রান্ত কোনও পরিকাঠামোকেই ধ্বংস করা হয়নি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ ট্রাম্প লেখেন, তাঁর নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা চালিয়েছে এবং ইরানের খার্গ দ্বীপে থাকা সব সামরিক পরিকাঠামোকেই ধ্বংস করেছে। তবে মানবিকতার কারণে দ্বীপটির তেল পরিকাঠামোতে হামলা করা হয়নি। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে সেই সিদ্ধান্ত বদলানো হতে পারে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement