US Returns Stolen Artefacts: চুরি যাওয়া ৬৫৭টি প্রাচীন নিদর্শন ভারতকে ফেরাচ্ছে আমেরিকা, মূল্য ১.৪ কোটি ডলার

ভারত-আমেরিকা সুসম্পর্কের নজির। এবার ১.৪ কোটি ডলার মূল্যের মোট ৬৫৭টি প্রাচীন নিদর্শন ভারতকে ফেরত দিচ্ছে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস। এই প্রাচীন নিদর্শনগুলি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে আমেরিকায় পৌঁছছিল বলে অভিযোগ ছিল। সেই মতো শুরু হয়েছিল তদন্ত। তারপরই ভারতের জিনিস ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা।

Advertisement
চুরি যাওয়া ৬৫৭টি প্রাচীন নিদর্শন ভারতকে ফেরাচ্ছে আমেরিকা, মূল্য ১.৪ কোটি ডলারচুরি যাওয়া প্রাচীন নিদর্শন ফেরত দিচ্ছে আমেরিকা
হাইলাইটস
  • ভারত-আমেরিকা সুসম্পর্কের নজির
  • ১.৪ কোটি ডলার মূল্যের মোট ৬৫৭টি প্রাচীন নিদর্শন ভারতকে ফেরত দিচ্ছে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস
  • এই প্রাচীন নিদর্শনগুলি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে আমেরিকায় পৌঁছছিল বলে অভিযোগ ছিল

ভারত-আমেরিকা সুসম্পর্কের নজির। এবার ১.৪ কোটি ডলার মূল্যের মোট ৬৫৭টি প্রাচীন নিদর্শন ভারতকে ফেরত দিচ্ছে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস। এই প্রাচীন নিদর্শনগুলি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে আমেরিকায় পৌঁছছিল বলে অভিযোগ ছিল। সেই মতো শুরু হয়েছিল তদন্ত। তারপরই ভারতের জিনিস ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা।


একটি অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আসভিন এল ব্র্রাগ জুনিয়ার এই সব সামগ্রী ফেরত দেওয়া হবে বলে ঘোষণা করেন। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কের ভারতের কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি রাজলক্ষ্মী কদম উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত পাচারকারী সুভাষ কাপুর এবং দোষী সাব্যস্ত পাচারকারী ন্যান্সি উইনারের সঙ্গে যুক্ত অপরাধ চক্রের বিরুদ্ধে তদন্ত চলছিল। তখনই এই প্রাচীন নিদর্শনগুলি উদ্ধার করা হয়। এই তদন্তে প্রায় ৬০০ এর বেশি সামগ্রী উদ্ধার করা হয়েছে। আর সেটা খুবই বড় সংখ্যা বলে মনে করছেন তাঁরা।

ব্র্যাগ বলেন, 'ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে লক্ষ্য করে পাচার চক্র কাজ করেছে। এই পাচার চক্রের পরিসর বিশাল।' তাঁর মতে, এই চুরি হওয়া নিদর্শনগুলি ফেরত আনতে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।

এই অনুষ্ঠানে ভারতের কনসাল জেনারেল বিনয় প্রধান আমেরিকার বিভিন্ন সংস্থার ভূমিকা স্বীকার করেন। তিনি ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কথাও স্বীকার করেন। 

ফেরত দেওয়া নিদর্শনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বস্তু হল অভালোকিতেশ্বরের একটি ব্রোঞ্জ মূর্তি। এর মূল্য প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার। এই মূর্তিটি রায়পুরের মহন্ত ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়ামে রাখা ছিল। এটি ১৯৮২ সালের মধ্যে আমেরিকায় পাচার হয়। ২০২৫ সালে নিউ ইয়র্কের একটি ব্যক্তিগত সংগ্রহ থেকে এটি উদ্ধার করা হয়।

এই অভিযানে উদ্ধার হয় লাল বেলেপাথরের একটি বুদ্ধ মূর্তি। এর মূল্য প্রায় ৭.৫ মিলিয়ন ডলার। পাচারকারীরা কাপুরের নেটওয়ার্কের মাধ্যমে এটি নিউ ইয়র্কে নিয়ে আসে। পরে একটি স্টোরেজ ইউনিট থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

Advertisement

এছাড়াও মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে ২০০০ সালে চুরি হওয়া নৃত্যরত গণেশের একটি বেলেপাথরের মূর্তিও ফেরত দেওয়া হয়েছে। পাচারকারীরা ভুয়ো নথি ব্যবহার করে এটি বিক্রি করে। ২০১২ সালে নিউ ইয়র্কের ক্রিস্টিজে নিলামে তোলা হয়। চলতি বছরের শুরুতে একজন সংগ্রাহক এই নিদর্শনটি স্বেচ্ছায় ফিরিয়ে দেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে অ্যান্টিকুইটিজ ট্রাফিকিং ইউনিট (ATU) এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে প্রাচীন নিদর্শন লুট ও পাচারের অভিযোগে কাপুর এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

২০১২ সালে কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০১৯ সালে তার সঙ্গে আরও সাতজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০২২ সালে ভারতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে আমেরিকা প্রত্যর্পণের প্রক্রিয়া এখনও চলছে।

এটিইউ এখনও পর্যন্ত ৪৮৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৬,২০০-রও বেশি সাংস্কৃতিক নিদর্শন উদ্ধার করেছে। ৩৬টি দেশে ৫,৯০০-রও বেশি সামগ্রী ফেরত দিয়েছে।

এই ইউনিট সাংস্কৃতিক সম্পদ সংক্রান্ত অপরাধে ১৮ জনকে দোষী সাব্যস্ত করেছে। ৭ জন সন্দেহভাজনের প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

 

POST A COMMENT
Advertisement