US Strike on Iran: ফের ইরানের মিলিটারি ঘাঁটিতে হামলা আমেরিকার, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল বন্দর আব্বাস

ইরান ও আমেরিকার মধ্যে ফের একবার উত্তাপ চড়ছে। গত কয়েক সপ্তাহ দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখন অবস্থা এমন যে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার ফের একবার ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

Advertisement
ফের ইরানের মিলিটারি ঘাঁটিতে হামলা আমেরিকার, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল বন্দর আব্বাসফের ইরানের মিলিটারি ঘাঁটিতে হামলা আমেরিকার
হাইলাইটস
  • ইরান ও আমেরিকার মধ্যে ফের একবার উত্তাপ চড়ছে।
  • পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
  • বৃহস্পতিবার ফের একবার ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরান ও আমেরিকার মধ্যে ফের একবার উত্তাপ চড়ছে। গত কয়েক সপ্তাহ দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখন অবস্থা এমন যে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। বৃহস্পতিবার ফের একবার ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রিপোর্ট অনুযায়ী, ফের একবার ইরানের উপর বড়সড় এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা।

যদিও আমেরিকার তরফে বলা হয়েছে, আত্মরক্ষার্থেই তারা এই হামলা চালিয়েছে।  হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক ও বাণিজ্যিক চলাচলের জন্য হুমকি রয়েছে দাবি করে আমেরিকান বাহিনী হামলা করে ইরানের একটি সামরিক ঘাঁটিতে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই নয়া স্ট্রাইকে, বেশ কয়েকটি ইরানিয়ান ড্রোনকেও মাঝ আকাশ থেকে পেড়ে ফেলা হয়েছে।

ইরানের তরফেও খবর নিশ্চিত

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমেও মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১:৩০নাগাদ বন্দর আব্বাস এলাকার পূর্বদিকে পরপর  তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বিস্ফোরণের পরপরই ইরানের সামরিক বাহিনীর বিমান ডিফেন্স সিস্টেম কয়েক মিনিট ধরে হাওয়ায় গুলি ছোড়ে। তবে, ইরানি আধিকারিকরা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি। সরকারি সূত্র জানাচ্ছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। 

পরপর দু'বার হামলা করল আমেরিকা

৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে পরপর দু'বার আক্রমণ করল আমেরিকা। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরানে মিসাইল লঞ্চিং প্যাড ও হরমুজে থাকা ইরানি নৌবাহিনীর দুটি বোট ধ্বংস করেছিল। 

ইরানের প্রতিক্রিয়া

মার্কিন বাহিনীর তরফে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এই ধরনের আক্রমণকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলেই দাবি করছে তেহরান। ইরান সতর্ক করে জানিয়েছে, যে কোনও পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হবে। 


 

POST A COMMENT
Advertisement