US strikes Iran: টানা ১২ দিন ইরানে ভয়াবহ হামলা আমেরিকার, তেলের দাম আকাশ ছোঁবে?

ইরানে ভয়াবহ হামলা চালল আমেরিকা। এই নিয়ে টানা ১২ দিন। এর ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা প্রবল হচ্ছে।

Advertisement
টানা ১২ দিন ইরানে ভয়াবহ হামলা আমেরিকার, তেলের দাম আকাশ ছোঁবে?ইরান ও আমেরিকার যুদ্ধ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ইরানে ভয়াবহ হামলা চালল আমেরিকা
  • এই নিয়ে টানা ১২ দিন
  • এর ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা প্রবল হচ্ছে

বুধবারও ইরানে হামলা চালাল আমেরিকা। এই নিয়ে টানা ১২ রাত মধ্যপ্রাচ্যের এই দেশটির উপর ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই ক্রমাগত চলছে আক্রমণ। আর তাতেই তেলের দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বিশ্বের দু'টি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ— হরমুজ প্রণালী এবং বাব এল-মান্দেব প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান এবং তাদের বন্ধুরা এমন পদক্ষেপের হুমকি দিয়েছে, যার জন্য আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড়সড় প্রভাব পড়তে পারে। এমনকী অস্বাভাবিক হারে বাড়তে পারে তেলের দাম।

ট্রাম্পের নির্দেশে হামলা অব্যাহত
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মেনেই হামলাগুলি চালানো হয়েছে। তারা আরও জানায়, বাণিজ্যিক জাহাজগুলিকে যেভাবে হুমকি দিচ্ছে ইরান, সেই ঝুঁকি কমাতেই এই হামলা।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, 'এই অঞ্চলের জলসীমায় চলাচলকারী অসামরিক বাণিজ্যিক জাহাজগুলিকে হুমকি দিচ্ছে ইরান। সেটা আরও কমিয়ে আনার জন্যই এই অভিযান চলতে থাকবে।'

বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে ইরান হামলা চালালে আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিশানা করবে। তাঁর হুঁশিয়ারি, ওই প্রণালী দিয়ে যাওয়া জাহাজে প্রতিটি হামলার বদলে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

পাল্টা শোনাল ইরান
তবে এখনও আমেরিকাকে পাল্টা শোনাচ্ছে ইরানের। তেহরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, মার্কিন বাহিনী যদি তাদের পরিকাঠামোতে হামলা চালায়, তাহলে পাল্টা আঘাত করা হবে ওই অঞ্চলের তেল, গ্যাস, বিদ্যুৎ এবং অর্থনৈতিক পরিকাঠামোর উপর।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, 'আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট—চোখের বদলে চোখ। ইরানের বিরুদ্ধে যে কোনও আগ্রাসন, আমাদের পরিকাঠামোর উপর হামলা হলে শক্তিশালী জবাব দিতে বাধ্য হব।'

ইরানের কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রয়োজনে তারা এই অঞ্চল থেকে তেল রফতানি বন্ধ করে দিতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তেলের দামে আগুন
গোটা বিশ্বের তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। আর এই রুটই এখন সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। যার ফলে জাহাজ চলাচল ইতিমধ্যেই ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম একসময় ব্যারেল প্রতি ৯৫ ডলার ছাড়িয়ে যায়। আর সেটা আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। 

Advertisement

মার্কিন প্রশাসনের মতে, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তা বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে। 

 

POST A COMMENT
Advertisement