Vladimir Putin on Narendra Modi: 'মোদীকে চাপ দিয়ে লাভ নেই', ভারতের পাশে থেকে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক থাকার জন্য আমেরিকা অনেক চাপ দিয়েছে। যদিও এই চাপে কোনও লাভ হবে না বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, প্রধানমন্ত্রী মোদীকে চাপ দিয়ে কিছুই হবে না।

Advertisement
'মোদীকে চাপ দিয়ে লাভ নেই', ভারতের পাশে থেকে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনেরমোদীর পাশে দাঁড়ালেন পুতিন
হাইলাইটস
  • রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক থাকার জন্য আমেরিকা অনেক চাপ দিয়েছে
  • এই চাপে কোনও লাভ হবে না বলে মনে করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
  • প্রধানমন্ত্রী মোদীকে চাপ দিয়ে কিছুই হবে না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে সমর্থন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, ভারতের উপর চাপ তৈরি করে লাভ হবে না। বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল করার চেষ্টা ক্ষতিকর হবে। এই ধরনের কোনও কাজ শেষ পর্যন্ত সফলও হবে না।

বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে বিশ্বের শীর্ষ সংবাদ সংস্থাগুলির প্রধানদের সঙ্গে এক বৈঠকে বসেন পুতিন। সেখানে তিনি জানান, রাশিয়া ভারতকে একটি নির্ভরযোগ্য পার্টনার হিসেবে দেখে। তাই তারা আমেরিকা সহ অন্যান্য দেশের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতারও পরও দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও বিপদ দেখে না।

এই সময়ই পুতিন বলেন, 'প্রধানমন্ত্রী মোদীকে চাপ দেওয়া অর্থহীন।' বরং তাঁর মতে, ভারতের ওপর চাপ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর। আসলে ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রচুর চাপ দিয়েছে। আর এই বিষয়টা নিয়েই মোদীর পাশে দাঁড়ালেন পুতিন।

তিনি বলেন, 'রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রশ্নে আমেরিকা কিছু বিষয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।'

তবে তাঁর মতে, রাশিয়ার সঙ্গে ভারতের সহযোগিতার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্তকে প্রভাবিত করার যে কোনও প্রচেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

পুতিন বলেন, 'বিশ্ব এখন বুঝে গেছে যে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশের নেতা নরেন্দ্র মোদীকে চাপ দেওয়া আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক—দুই দিক দিয়েই ক্ষতিকর।'

ভারত-রাশিয়া সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি
পুতিনের দাবি, ভারত এখনও জ্বালানি, বাণিজ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, 'এই চাপ যেখান থেকেই আসুক না কেন, আমরা কোনও নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি না।'

ভারত অত্যন্ত নির্ভরযোগ্য পার্টনার
ভারত ও আমেরিকা একে অপরের কাছাকাছি আসছে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে পুতিন আত্মবিশ্বাসী। রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত করছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব। ভারতকে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য পার্টনার হিসেবে দেখি।'

Advertisement

১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের আভাস

পুতিন ভারত-রাশিয়া অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পুতিন। তাঁর মতে, আগামী কয়েক বছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

তিনি আরও বলেন, 'ভারত একটি মহান দেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্র। দেশটি সবসময় নিজের জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করে।'


 

POST A COMMENT
Advertisement