Vietnam boat capsized: ভিয়েতনামে নৌকাডুবি, অন্তত ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দুর্ঘটনাটি কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে ঘটেছে। নৌকাতে বেশ কয়েকজন ভারতীয় পর্যটক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে খোঁজ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। 

Advertisement
ভিয়েতনামে নৌকাডুবি, অন্তত ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যুভিয়েতনামে নৌকাডুবি

ভিয়েতনামের ফুকুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক নিয়ে ডুবল নৌকো। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নৌকোয় বেশ কিছু ভারতীয় পর্যটক ছিলেন বলে জানা যায়। অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চলছে। যাত্রীরা কী অবস্থায় রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় একুশ জন প্রাণে বেঁচে গিয়েছেন। জাহাজটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন নাবিক এবং একজন ক্রু মেম্বার সহ মোট ৩৬ জন যাত্রী ছিলেন।

ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে। পর্যটকদের পরিবারগুলোকে সহায়তা করার জন্য হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে।

ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, দুর্ঘটনাটি কয়েক ঘণ্টা আগে ফুকুওকা দ্বীপের কাছে ঘটেছে। নৌকাতে বেশ কয়েকজন ভারতীয় পর্যটক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে খোঁজ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। 

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে ভারতীয় দূতাবাস। তারা সমস্ত সহায়তা করছে।

পর্যটকদের পরিবার সহায়তা ও তথ্য প্রদানের জন্য হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে (কনস্যুলেট জেনারেল) একটি কন্ট্রোল রুম খুলেছে। জনসাধারণ নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:

+84 36 281 7930
+84 91 552 37 14
+84 33 452 0414

এছাড়াও, হ্যানয়ে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। হেল্পলাইন নম্বর হল +84 91 308 9165। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, যেকোনও প্রশ্ন বা সহায়তার জন্য তারা সবসময় প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। বৃষ্টি না হলেও, দুর্ঘটনা ঘটার সময়ও ওই এলাকায় পর্যটকবাহী নৌকা চলাচল অব্যাহত ছিল।

POST A COMMENT
Advertisement