Thailand Tourism: ব্যাংকক, পাটায়া যাবেন? ভারতীয়দের জন্য ফের ভিসা ফ্রি এন্ট্রি থাইল্যান্ডে, তবে...

নয়া নিয়মে ৩০ দিন ভিসা ফ্রি থাকতে পারেন। থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী সুরাসক ফনচারোয়েনওরাকুল বলেন, থাইল্যান্ডের পর্যটন শিল্পের উন্নতির জন্য ও ভারতীয় পর্যটকদের উত্‍সাহ দিতেই নিয়মে শিথিলতা আনা হল। কারণ থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ হল পর্যটন।

Advertisement
ব্যাংকক, পাটায়া যাবেন? ভারতীয়দের জন্য ফের ভিসা ফ্রি এন্ট্রি থাইল্যান্ডে, তবে...থাইল্যান্ডের সমুদ্র সৈকত - Pexels
হাইলাইটস
  • ভারতীয়রা থাইল্যান্ডে ৬০ দিন ভিসা ছাড়াই থাকতে পারতেন
  • ভারতকে ভিসা ফ্রি এন্ট্রি ক্যাটেগরি থেকে সরিয়ে দিয়েছিল
  • ৩০ দিনের ভিসা ফ্রি ক্যাটেগরিতে এ বার ভারতও

ভিসা ছাড়াই থাইল্যান্ড বেড়াতে যেতে পারবেন ভারতীয়রা। জানিয়ে দিল থাইল্যান্ড সরকার। বস্তুত, ভারত সহ কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা-ফ্রি এন্ট্রি ক্যাটেগরি তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল থাইল্যান্ডে। কিন্তু তারপরেই পর্যটনে জোর ধাক্কা খেয়েছে থাইল্যান্ড। ভারত থেকে পর্যটক কমতে শুরু করেছে রাতারাতি। অর্থনীতির অশনিসঙ্কেত দেখেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করল থাইল্যান্ড।

ভারতীয়রা থাইল্যান্ডে ৬০ দিন ভিসা ছাড়াই থাকতে পারতেন

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের তালিকায় প্রথমসারিতেই রয়েছে ভারত। চিন ও মালয়েশিয়ার পরেই। তবে আগে ভারতীয়রা থাইল্যান্ডে ৬০ দিন ভিসা ছাড়াই থাকতে পারতেন। নয়া নিয়মে ৩০ দিন ভিসা ফ্রি থাকতে পারেন। থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী সুরাসক ফনচারোয়েনওরাকুল বলেন, থাইল্যান্ডের পর্যটন শিল্পের উন্নতির জন্য ও ভারতীয় পর্যটকদের উত্‍সাহ দিতেই নিয়মে শিথিলতা আনা হল। কারণ থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ হল পর্যটন।

ভারতকে ভিসা ফ্রি এন্ট্রি ক্যাটেগরি থেকে সরিয়ে দিয়েছিল

সম্প্রতি ভিসা ফ্রি এন্ট্রি ক্যাটেগরি থেকে ভারতকে সরিয়ে দিয়েছিল থাইল্যান্ড। রিভাইজড পলিসিতে জানানো হয়েছিল, ভারতীয় পর্যটকরা থাইল্যান্ড বেড়াতে গেলে ভিসা লাগবে। সে ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। অর্থাত্‍ থাইল্যান্ডে পৌঁছে সে দেশে ঢোকার জন্য ভিসা মিলবে, ভিসা অন অ্যারাইভালের শর্ত মেনে। করোনা অতিমারীর পরে থাইল্যান্ড সরকার পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৬০ দিনের ভিসা ফ্রি পলিসি চালু করেছিল।  

৩০ দিনের ভিসা ফ্রি ক্যাটেগরিতে এ বার ভারতও

গত ১৯ মে থাইল্যান্ড সরকার এই পলিসি পুনর্বিবেচনা করে। তাদের বক্তব্য ছিল, দেশের নিরাপত্তার স্বার্থে ও অভিবাসন নীতি কড়া করতেই তারা অতীতের সিদ্ধান্ত বাতিল করে। ৪টি দেশকে ভিসা অন অ্যারাইভাল আওতায় রাখা হয়। এগুলি হল ভারত, আজারবাইজান, বেলারুস ও সার্বিয়া। এই ৪ দেশের পর্যটকরা থাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন। নতুন ভিসা নীতিতে বিদেশি পর্যটকদের জন্য একাধিক ক্যাটেগরি তৈরি করেছে থাইল্যান্ড। নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর-সহ ইউরোপের একাধিক দেশের নাগরিকরা থাইল্যান্ডে ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। সেই ৩০ দিনের ক্যাটেগরিতে এবার যুক্ত করা হল ভারতকেও।

Advertisement

প্রশাসনের দাবি ছিল, বিদেশি নাগরিকদের জড়িয়ে বেআইনি কার্যকলাপ, অবৈধ ব্যবসা এবং নিয়মভঙ্গের ঘটনা বাড়তে থাকায় এবার ভিসা নীতিতে কড়াকড়ি আনা হচ্ছে। সেই কারণেই আগের বিস্তৃত ভিসামুক্ত সুবিধা আংশিক ভাবে প্রত্যাহার করা হয়েছে। নতুন নিয়মে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা ক্যাটেগরি তৈরি করা হয়েছে।  

POST A COMMENT
Advertisement