Donald Trump Hormuz Claims: বাধ্য হয়ে ফি ছাড়া হরমুজ খুলেছে ইরান? ট্রাম্পের দাবির পাল্টা যা বলছে তেহরান...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির কথা তুলে ধরেছেন। তাঁর দাবি তেহরান 'বাধ্য' হয়েছে কোনও ফি ছাড়াই হরমুজ প্রণালী নতুন করে খুলে দিতে। যদিও তাঁর এই ভাষ্যের বিরোধিতায় নেমেছে ইরানের সেনা ঘনিষ্ঠ সংবাদমাধ্যম। তারা ট্রাম্পের এই বক্তব্যকে খারিজ করে দিয়েছে। তাদের মতে, ট্রাম্পের মন্তব্য 'সত্য ও মিথ্যের মিশ্রণ'। তেহরানে সঙ্গে যে খসড়া চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তার সঙ্গে এই বক্তব্যের মিল নেই।

Advertisement
বাধ্য হয়ে ফি ছাড়া হরমুজ খুলেছে ইরান? ট্রাম্পের দাবির পাল্টা যা বলছে তেহরান...হরমুজ নিয়ে কী বলছেন ডোনাল্ড ট্রাম্প?
হাইলাইটস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির কথা তুলে ধরেছেন
  • তাঁর দাবি তেহরান 'বাধ্য' হয়েছে কোনও ফি ছাড়াই হরমুজ প্রণালী নতুন করে খুলে দিতে
  • তাঁর এই ভাষ্যের বিরোধিতায় নেমেছে ইরানের সেনা ঘনিষ্ঠ সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির কথা তুলে ধরেছেন। তাঁর দাবি তেহরান 'বাধ্য' হয়েছে কোনও ফি ছাড়াই হরমুজ প্রণালী নতুন করে খুলে দিতে। যদিও তাঁর এই ভাষ্যের বিরোধিতায় নেমেছে ইরানের সেনা ঘনিষ্ঠ সংবাদমাধ্যম। তারা ট্রাম্পের এই বক্তব্যকে খারিজ করে দিয়েছে। তাদের মতে, ট্রাম্পের মন্তব্য 'সত্য ও মিথ্যের মিশ্রণ'। তেহরানে সঙ্গে যে খসড়া চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তার সঙ্গে এই বক্তব্যের মিল নেই।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ ইরানের সংবাদসংস্থা ফার্স নিউজ এজেন্সি তেহরানের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য ছিল 'একটি মনগড়া জয়ের কথা তুলে ধরার চেষ্টা'।

সংবাদমাধ্যমটির দাবি, 'কমিটমেন্ট ফর কমিটমেন্ট' নামে পরিচিত প্রস্তাবিত চুক্তিটি ইরানে অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ও দিকে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ বৈঠকে আগে ট্রাম্প দাবি করেন, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণের রুট হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ-নিষেধাজ্ঞা কার্যত শেষ। এখানে সমুদ্র পথে জাহাজের যাতায়াত স্বাভাবিক হতে শুরু করেছে।

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ইরান অবিলম্বে এই পথে পেতে রাখা মাইন সরিয়ে ফেলবে অথবা নিষ্ক্রিয় করবে। তবে সেগুলির সংখ্যা খুব বেশি নয়। আমাদের নৌ অবরোধে আটকে থাকা জাহাজগুলি এবার ঘরে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবে। তোমাদের স্ত্রী, স্বামী, বাবা-মা এবং পরিবারের সদস্যদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিও, তোমাদের প্রিয় প্রেসিডেন্টের পক্ষ থেকে!'

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও অর্থের লেনদেন হবে না। একইসঙ্গে তিনি বলেন, কম গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ে সমঝোতা হয়েছে।

তবে ইরান এই দাবি উড়িয়ে দিয়েছে। নিজেদের অবস্থান সম্পর্কে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, 'হরমুজ পুনরায় খোলার ক্ষেত্রে ইরানের নিজস্ব ব্যবস্থা থাকতে পারে। এক্ষেত্রে জাহাজের পর্যবেক্ষণ, তল্লাশি, পরিষেবা প্রদান এবং নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।'

Advertisement

সংবাদমাধ্যমটি স্পষ্ট জানিয়েছে, কোনও শর্ত বা টোল ছাড়া হরমুজ প্রণালী খুলে দিতে ইরান রাজি হয়েছে— ট্রাম্পের এই দাবি সঠিক নয়। খসড়া চুক্তিতে এমন কোনও ধারা নেই বলেও জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নৌ অবরোধ প্রত্যাহারের পরই ইরান নিজেদের শর্তে হরমুজ খুলবে।

এছাড়া ট্রাম্পের এই দাবিও খারিজ করেছে ফার্স নিউজ যে ইরান তাদের পারমাণবিক উপাদান ধ্বংস করবে। সংবাদমাধ্যমটির দাবি, সংশ্লিষ্ট সূত্রগুলি এই মন্তব্যকে 'ভিত্তিহীন' বলে বর্ণনা করেছে। 

 

POST A COMMENT
Advertisement