এক আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের ককপিটে আচমকাই সহ-পাইলটের হামলার অভিযোগ। আর সেই হামলার পরও যাত্রীদের নিরাপত্তাকে সামনে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের। বিমানকাণ্ডের পর আটক করা হয়েছে তাঁর উপর হামলার অভিযোগ ওঠা ওমানি সহ-পাইলট হামাম আলহামামিকে। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে ওই সহ-পাইলটকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সোশ্যাল মিডিয়ায় আল কায়দার সদস্যদের ছবি শেয়ার করার অভিযোগ, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ওয়েবসাইটে যাতায়াত, ধর্মীয় বিষয়ে চরমপন্থী মনোভাব—সব মিলিয়ে এখন তদন্তকারীদের নজরে তাঁর অতীতও। প্রশ্ন উঠছে, এমন অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তিনি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের ককপিটে পৌঁছলেন? ঠিক কী জানা যাচ্ছে এই ওমানি সহ-পাইলট সম্পর্কে? তদন্তে উঠে আসা সেই তথ্যই এবার একে একে সামনে আসছে।
Allegation of co-pilot attack in international passenger plane cockpit