ক্ষমতার অন্ধ অহংকার আর বংশপরিচয়ের দম্ভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, চেন্নাইয়ের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ব্রাঞ্চে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি তারই এক কদর্য ও পৈশাচিক উদাহরণ। সাধারণ মানুষের রক্তজল করা টাকা যেখানে ব্যাঙ্কে সুরক্ষিত থাকে, সেই ব্যাঙ্কের ভিতরেই একজন ব্যাঙ্ক ম্যানেজারকে চরম অপমান ও নিগ্রহের শিকার হতে হলো। তাও আবার কার হাতে? খোদ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির কন্যা কয়ালভিঝির হাতে। সিসিটিভি ক্যামেরায় বন্দি হওয়া সেই ঘটনার জঘন্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশ্ন উঠেছে, পদ বা বংশের পরিচয় কি তবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেকোনও সাধারণ মানুষের গায়ে হাত তোলার লাইসেন্স দিয়ে দেয়? গণতন্ত্রের মোড়কে চলা এই সামন্ততান্ত্রিক মানসিকতা আজ সভ্য সমাজকে লজ্জা দিয়েছে।
Bank manager insulted by former chief minister's granddaughter in Chennai