পশ্চিম এশিয়ার উত্তপ্ত মঞ্চে যখন ইরানকে ঘিরে সংঘাত চরমে, তখন বিশ্ব বাজারে তেলের ব্যারেল আর গ্যাস হয়ে উঠেছে কৌশলগত অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি আরও জটিল হয়, যদি সরবরাহ লাইন ব্যাহত হয়, তাহলে জ্বালানির দাম শুধু বাড়বেই না—হু হু করে লাফিয়ে উঠতে পারে। ইরানে সম্প্রতি যে সংঘাত সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধির উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতের বাজারেও রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়তে পারে।
Conflict in iran heating west asia and rising oil and gas prices