Advertisement

'ইংরেজি বলতে পারে না...' আমেরিকায় ভিনদেশিদের কীভাবে অপমান ট্রাম্পের? দেখুন

২০২৬ সালের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড অভিবাসন ও জননিরাপত্তা ইস্যুকে সামনে আনেন। ভাষণে তিনি দাবি করেন, বহু অবৈধ অভিবাসী ইংরেজি বলতে পারেন না এবং রাস্তার প্রাথমিক সাইনবোর্ড, দিকনির্দেশ, গতি, বিপদ বা অবস্থান সংক্রান্ত চিহ্ন, পড়তেও অক্ষম। এই প্রেক্ষিতে তিনি কংগ্রেসের কাছে একটি নতুন আইন পাশের আহ্বান জানান, যার নাম তিনি দেন 'ডেলিলা আইন'। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, কোনও স্টেট যেন অবৈধ অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে না পারে, তা নিশ্চিত করতে ফেডারেল আইন আনা হবে। তাঁর যুক্তি, ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে ভাষাজ্ঞান ও সড়কনির্দেশ বোঝার ক্ষমতা জননিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ক্ষমতা মূলত অঙ্গরাজ্যগুলির হাতে, যদিও তা ফেডারেল মানদণ্ডের আওতায় পড়ে। ফলে এমন প্রস্তাব কার্যকর করতে গেলে কেন্দ্র–রাজ্য ক্ষমতার ভারসাম্য, অভিবাসন নীতি এবং নাগরিক অধিকার নিয়ে নতুন বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
POST A COMMENT