সমুদ্রের ঢেউয়ের কোনও সীমানা নেই। হাজার হাজার বছর ধরে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর বয়ে চলেছে নিজের ছন্দে। ইতিহাস, ভূগোল আর পৃথিবীর মানচিত্রে এই নামগুলির সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। কিন্তু সেই পরিচিত নাম নিয়েই যদি হঠাৎ প্রশ্ন তোলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যদি তিনি বলেন, এই মহাসাগরগুলির নাম বদলে তাঁর নিজের নামেই রাখা যেতে পারে? শুনতে অবাক লাগলেও, এমনই মন্তব্য করে ফের আলোচনায় উঠে এসেছেন ট্রাম্প। এবার আর কোনও রাস্তা, ভবন বা ছোটখাটো জায়গা নয়, তাঁর নজর যেন সরাসরি পৃথিবীর বিশাল জলরাশির দিকে!
Donald Trump suggests renaming oceans after himself