সোমবার ভোরে ফের ড্রোন হামলা, বিধ্বংসী আগুন দুবাই বিমানবন্দর চত্বরে। জানা গিয়েছে, একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়েছে। তার জেরেই দাউদাউ করে জ্বলে ওঠে সংলগ্ন এলাকা। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় উড়ান পরিষেবা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। দুবাইয়ের অফিশিয়াল মিডিয়া হ্যান্ডল থেকে বলা হয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। জ্বালানির ট্যাঙ্ক জ্বলে গিয়েছে। আগুন নেভানোর কাজ করছে সিভিল ডিফেন্স ফোর্স। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
Drone Attack On a Fuel Tank Near Dubai Airport