ক্যানসার এই নামটা শুনলে আতঙ্ক লাগে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ক্যানসার মানে এখনও আতঙ্ক। আতঙ্ক সেরে উঠতে না-পারার। এই মারণরোগকে আটকে দেওয়া না গেলেও, সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটি ভ্যাকসিন। রাশিয়ার বিজ্ঞানীরা এন্টারোমিক্স নামে একটি পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন। যা নাকি ক্যান্সার প্রতিরোধে সক্ষম।
Experimental cancer vaccine named enteromics developed by Russian scientists