নেপালের রাজধানী কাঠমান্ডুতে বড় বিমান দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। সোমবার সকালে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ অবতরণের সময় আচমকাই আগুন ধরে যায় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকায়। মুহূর্তের মধ্যেই রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক। বিমানবন্দরে শুরু হয় জরুরি উদ্ধার অভিযান।
Fire on Turkish Airlines plane tire in Kathmandu airport avoided major accident