আন্তর্জাতিক মঞ্চে দুই প্রতিবেশী দেশের মধ্যে ফের শুরু হল তীব্র বাদানুবাদ। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮১তম অধিবেশনকে ঘিরে ভারত-পাকিস্তানের সম্পর্কের উত্তাপ আরও একবার সামনে এল। একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন। অন্যদিকে, তাঁর বক্তব্যের পর ‘রাইট অফ রিপ্লাই’ বা জবাব দেওয়ার অধিকার ব্যবহার করে পাল্টা জবাব দিল ভারত।
Intense dispute resumes between two neighboring countries at UN session