Advertisement

Houthi Ship Hijacking: হলিউড সিনেমার কায়দায় জাহাজ হাইজ্যাক, দেখুন VIDEO

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জাহাজের ক্রুদের আটকে রেখেছে তারা। মাঝ সমুদ্রে, একেবারে হলিউড সিনেমার কায়দায় এই জাহাজ হাইজ্যাক করা হয়। ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইয়েমেন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, জাহাজের উপর হঠাৎ একটি হেলিকপ্টার এসে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারী হুথি বিদ্রোহীরা হেলিকপ্টার থেকে নেমে আসে। জাহাজে নেমেই তারা গুলি চালাতে শুরু করে।

Advertisement
POST A COMMENT