যুদ্ধ চলছে। চারদিকে গোলাগুলির শব্দ। দেশের অর্থনীতি নিয়ে চাপ। সাধারণ মানুষের জীবনে একের পর এক সংকট। আর ঠিক সেই সময়েই সামনে এল এমন এক খরচের হিসেব, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! দেশের প্রধানমন্ত্রীর চুল আর মেকআপের পিছনে খরচ হয়েছে প্রায় সাড়ে 4 কোটি টাকা! হ্যাঁ, ঠিকই শুনছেন। যুদ্ধের আবহে থাকা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চুলের স্টাইল, মেকআপ এবং রূপচর্চার পিছনে সরকারের খরচের অঙ্ক পৌঁছে গিয়েছে কোটি টাকার ঘরে। শুধু প্রধানমন্ত্রী নন, এই খরচের বড় অংশ গিয়েছে তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুর রূপচর্চাতেও।
Israel prime minister's hair and makeup cost almost four and a half crore during war