দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর ইরান এবং আমেরিকার মধ্যে ‘মেক-অর-ব্রেক’ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলের নজর গিয়ে পড়ে পাকিস্তানের দিকে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং আমেরিকার একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছয়। আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই বৈঠকের কূটনৈতিক তাৎপর্যের পাশাপাশি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা হল পাকিস্তানের ক্ষমতার প্রকৃত চিত্র এবং সেই চিত্রকে সামনে এনে দেওয়ার ক্ষেত্রে সেনাপ্রধান আসীম মুনিরের ভূমিকাই।
Mek-or-break meeting between Iran and the USA after two weeks ceasefire