Advertisement

ইজরায়েলি সংসদের সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদী, সংসদে উঠল ‘মোদী মোদী’ স্লোগান

ইজরায়েলের সংসদের তরফে সর্বোচ্চ সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই দেশের সংসদের স্পিকার এই সম্মানে ভূষিত করেন নমো-কে। নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইজরায়েলি পার্লামেন্টের এই সর্বোচ্চ সম্মান পেলেন। সম্মান নেওয়ার সময় সেই দেশের সংসদে 'মোদী মোদী' স্লোগান শোনা যায়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

Advertisement
POST A COMMENT