বিশ্ব রাজনীতির অগ্নিগর্ভ মঞ্চে ফের একবার বিস্ফোরক বার্তা দিল উত্তর কোরিয়া। পরমাণু নীতিতে বড়সড় বদল এনে কার্যত গোটা পৃথিবীকে সতর্ক করে দিল পিয়ংইয়ং। প্রশাসক কিম জং উনের নিরাপত্তার সঙ্গে এবার সরাসরি জুড়ে দেওয়া হল দেশের পরমাণু অস্ত্রভাণ্ডার। নতুন নীতিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে— বিদেশি শক্তির হামলায় যদি কিম জং উনের মৃত্যু হয়, তাহলে উত্তর কোরিয়া বিন্দুমাত্র দেরি না করে পরমাণু হামলার পথেই হাঁটবে। অর্থাৎ, কিমের উপর আঘাত মানেই হতে পারে পারমাণবিক প্রতিশোধ। আন্তর্জাতিক কূটনীতির ভাষায়, এটি শুধু একটি সামরিক নীতি পরিবর্তন নয়; বরং এটি এক ভয়ঙ্কর কৌশলগত বার্তা, যার লক্ষ্য শত্রুপক্ষকে আগেভাগেই ভয় দেখানো এবং সম্ভাব্য হামলার চিন্তাকেও প্রতিহত করা।
North Korea issues explosive message with major nuclear policy shift