Advertisement

Iran USA: যুদ্ধ শেষ, Donald Trumpর কাছে ইরান মাথা নোয়াতেই খুলে গেল Hormuz Strait! Iranর অন্য প্ল্যান নেই তো?

মধ্যপ্রাচ্যকে ঘিরে গত কয়েক মাসে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা শুধু ওই অঞ্চলের নিরাপত্তা নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও ভূ-রাজনীতিকে নাড়া দিয়েছিল। যুদ্ধের আশঙ্কা, তেলের বাজারে অনিশ্চয়তা, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এবং ইরান-আমেরিকার ক্রমবর্ধমান সংঘাত এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে অনেকেই আশঙ্কা করছিলেন যে অঞ্চলটি হয়তো আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে। সেই আবহেই হঠাৎ এক নাটকীয় ঘোষণা সামনে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে এবং দুই দেশ অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই দাবি সমর্থন করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়েছে।

Peace deal between USA and Iran announced by Pakistan prime minister

Advertisement