বরণডালা। উলুধ্বনি। চামড়। সুইডেনে প্রবাসী বাঙালিরা এভাবেই স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই ভিডিও নিজে শেয়ার করে তিনি লিখেছেন,'বাঙালি সংস্কৃতি বিশ্বজুড়ে সমাদৃত। সুইডেনও তার ব্যতিক্রম নয়। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ক্রিস্টারসনও। বাঙালি সংস্কৃতির এক অনবদ্য ঝলক প্রত্যক্ষ করা গেল।