Advertisement

Poland: ইউক্রেন যুদ্ধের মাঝে নতুন দেশে হামলার মাস্টার প্ল্যান Putin র! এবার Russiaর টার্গেট কে?

ইউরোপের যুদ্ধক্ষেত্রে মহাপ্রলয়ের কালো মেঘ। ইউক্রেন যুদ্ধ এখন এমন এক সংকটজনক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে ছিটকে বেরোনো আগুনের ফুলকি পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় এবং হাড়হিম করা খবরটা হলো—ইউক্রেন সীমান্ত পেরিয়ে এবার সরাসরি ন্যাটোর (NATO) ভূখণ্ডে আঘাত হানার মারাত্মক ছক কষছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো পোল্যান্ডকে এক চরম সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে যে, পোলিশ ভূখণ্ডে একটি ‘সীমিত সামরিক উসকানি’ বা লিমিটেড আর্মড প্রভোকেশন ঘটানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মস্কো। আমেরিকার এই ডায়ার ওয়ার্নিং বা ভয়ানক সতর্কতা বিশ্ব রাজনীতির অলিন্দে তোলপাড় ফেলে দিয়েছে। পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট কারোল নাভরকির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে।

Putin plans limited armed provocation in Poland

Advertisement