রাশিয়া থেকে ভারত। মাঝখানে সমুদ্র নয়, এবার রেলপথ! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি সম্ভাবনা সামনে এনেছে মস্কো। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন বলেছেন, ভারত মহাসাগর পর্যন্ত একটি রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। তাঁর কথায়, বসফরাস প্রণালী এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে ঝুঁকি বাড়লে বিকল্প স্থলপথ তৈরি করা প্রয়োজন। আর সেই বিকল্প পথে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
Rail connectivity possibility from Russia to India