Advertisement

'সরবরাহ ব্যবস্থা'য় বড় ব্যাঘাত ঘটতে পারে, যুদ্ধের আবহে কী সতর্কবার্তা জয়শঙ্করের, দেখুন

পশ্চিম এশিয়ায় অস্থির পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক ও পরামর্শ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সতর্ক করে বলেন, 'যুদ্ধ বাড়লে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে, যার প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর।' রাজ্যসভায় বিরোধীদের প্রতিবাদের মধ্যেই বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, এই পরিস্থিতিতে ভারত সরকারের প্রধান লক্ষ্য হবে দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্ভাব্য প্রভাবের দিকে সরকার সতর্ক নজর রাখছে। বিদেশমন্ত্রীর কথায়, 'এই সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট, উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক পথেই সমাধান খোঁজা উচিত।' তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ভারত সরকার একটি বিবৃতি জারি করে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। সম্প্রতি ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সরকার সতর্ক রয়েছে। বিদেশমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মোদী নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement
POST A COMMENT