ভাবুন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টদের একজন, যার হাতে আমেরিকার বিশাল রাষ্ট্রীয় ক্ষমতা, যার প্রতিটি পদক্ষেপ ঘিরে থাকে অসংখ্য নিরাপত্তাকর্মী, সেই প্রেসিডেন্টই যদি যুদ্ধ আর প্রতিশোধের রাজনীতির মধ্যে থাকেন, তাহলে তাঁর নিজের পরিবারের জীবনটা কেমন হতে পারে? আর সেই পরিবারের সবচেয়ে ছোট ছেলে যদি হয় মাত্র ২০ বছরের এক কলেজ পড়ুয়া, যে আদৌ রাজনীতি করতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু হঠাৎ এক বিদেশি রাষ্ট্রীয় মাধ্যমে তার নাম করে হুমকি দেওয়া হয়—তাহলে? এই মুহূর্তে ঠিক এই প্রশ্নটাই ঘুরছে আমেরিকায়। কারণ ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে। রিপোর্ট বলছে, ব্যারন এখন অত্যন্ত গোপনীয় জীবনযাপন করছেন, বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দিয়েছেন, আর তাঁর নিরাপত্তা নিয়ে ট্রাম্প পরিবার যথেষ্ট সতর্ক। কিন্তু কেন? কারণ ইরান-সংযুক্ত রাষ্ট্রীয় মাধ্যমে সম্প্রচারিত একটি প্রায় তিন মিনিটের ভিডিওতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে—“Where to kill Barron Trump?” অর্থাৎ কোথায় ব্যারন ট্রাম্পকে জানে শেষ করা যায়? আর সেই ভিডিওতেই ১০ মিলিয়ন ডলারের একটি কথিত পুরস্কারের দাবিও উঠে এসেছে। আমেরিকার Secret Service জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে যে কোনও সম্ভাব্য হুমকি তদন্ত করে।
Security concerns rise for Barron Trump after foreign threat