আন্তর্জাতিক রাজনীতিতে ফের উত্তেজনা ছড়াল দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী বিরোধ কাশ্মীর বিষয়কে কেন্দ্র করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের আইন পরিষদে বক্তব্য রাখতে গিয়ে আবারও কাশ্মিরকে পাকিস্তানের ভূখণ্ডে পরিণত করার দাবি জানান। বৃহস্পতিবার “কাশ্মির সলিডারিটি ডে” উপলক্ষে মুজাফফারাবাদে PoK অ্যাসেম্বলি অধিবেশনে তিনি বলেন, কাশ্মির অবশেষে পাকিস্তানের অংশ হয়ে উঠবে এবং তিনি সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে আবারও নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং নিকট প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তুলেছে।
Shehbaz Sharif reiterates Kashmir as part of Pakistan