Advertisement

Medical Science: মানুষের ফুসফুসে গজিয়েছে চারা গাছ! ডাক্তারদের চোখ ছানাবড়া

বছর আঠাশের যুবকের শ্বাস নিয়ে অসুবিধা হচ্ছিল। ফুসফুসের সংক্রমণ, সর্দি কাশি লেগেই রয়েছে। এমনকী কাশতে গেলে রক্তও পড়ছিল। হাসপাতালে গেলে ডাক্তাররা এক্স-রে করে দেখতে পান ফুসফুসে টিউমারের মতো কিছু একটা রয়েছে। কিন্তু টিউমার অপারেশন করতে গেলে বায়োপসির আগে যেটা ঘটল তা দেখে চমকে উঠলেন ডাক্তাররা। দেখা গেল ওই যুবকের ফুসফুসের মধ্যে রীতিমতো গাছ গজিয়ে গিয়েছে। এরপরই আর দেরি না করে ডাক্তাররা অপারেশনের সিদ্ধান্ত নেন। ঘটনাটি রাশিয়ার। জানা গিয়েছে এক বীজ থেকেই এই যুবকের ফুসফুসে গাছ গজিয়ে গিয়েছে। রাশিয়ার ওই যুবকের নাম সিডোরকিন। ওই যুবক জানান, "কাশতে গেলে কষ্ট হচ্ছিল। কিন্তু ফুসফুসের মধ্যে এমন কোনও জিনিস যে রয়ে গিয়েছে, তা বুঝতেই পারিনি।" হাসপাতালে যাওয়া মাত্রই চিকিৎসকেরা তাঁর ফুসফুসের এক্স-রে করার সিদ্ধান্ত নেন।

Tree found in lungs

Advertisement