Advertisement

India US Tariff News: ভারতের বিরুদ্ধে ফের বিপুল ট্যারিফ চাপালো USA, হেরো Trumpর এখনও শিক্ষা হয়নি!

মিড ট্রাম ভোটে গোহারা হারের পর কয়েকদিন একটু মুছরে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সকলের সঙ্গে নমনিও ভাবে তাঁকে কথা বলতে দেখা যাচ্ছিল। গোটা বিশ্ব মনে করেছিল যে ওনার জেদ, উচ্চাকাঙ্খা এবার হয়তো কমবে। কিন্তু কথায় আছে, কুকুরের লেজ কখনও সোজা হয় না। কয়েকদিন যেতে না যেতেই ফের নিজের রুপে ফিরে এসেছেন ট্রাম্প মশাই। ফের ভারতকে বিপদে ফেলতে খেলা শুরু করে দিয়েছেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমদানি শুল্ককে হাতিয়ার করে একের পর এক দেশের উপর চাপ তৈরি করেছেন তিনি। ভারত থেকে চিন, ইউরোপীয় ইউনিয়ন থেকে জাপান—ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাব পড়েছে বিশ্বের একাধিক অর্থনীতিতে। কিন্তু তাতেও যে ওয়াশিংটনের শুল্কনীতি থেকে সরে আসার কোনও ইঙ্গিত নেই, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এবার ভারত-সহ বিশ্বের 16টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই সেই সংক্রান্ত তদন্তের ফল প্রকাশ করেছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দফতর। ভারতের পণ্যের উপর সর্বোচ্চ 25 শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাবও সামনে এসেছে। অর্থাৎ, আগের শুল্কবিরোধের রেশ কাটতে না কাটতেই ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে ফের নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন বার বার শুল্কের পথে হাঁটছেন ট্রাম্প? ভারতের মতো দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কি আমেরিকার কাছে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে? আর এই পদক্ষেপ কি আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের স্বার্থ রক্ষার পাশাপাশি অন্য দেশগুলিকে আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য করার কৌশল?

Trump administration proposes new tariffs on India and 15 other trade partners

Advertisement