একদিকে যুদ্ধের আগুন। অন্যদিকে সমুদ্রপথে থমকে যাচ্ছে জাহাজ। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এমন এক ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, যা শুনে নতুন করে চমকে উঠেছে গোটা বিশ্ব। হরমুজ প্রণালী—মধ্যপ্রাচ্যের মানচিত্রে সরু একটি জলপথ। কিন্তু এই সরু পথ দিয়েই বিশ্বের জ্বালানি বাণিজ্যের বিশাল একটি অংশ চলাচল করে। তেলবাহী ট্যাঙ্কার থেকে শুরু করে নানা ধরনের পণ্যবাহী জাহাজ—প্রতিদিন এই পথ পাড়ি দেয় অসংখ্য জাহাজ। তাই হরমুজে সামান্য অস্থিরতাও মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বের জ্বালানি বাজারে। আর এখন সেই হরমুজই পরিণত হয়েছে আমেরিকা ও ইরানের সংঘাতের অন্যতম বড় কেন্দ্রবিন্দুতে। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার, 14 আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়ে ট্রাম্প এমন একটি কথা বললেন, যার অভিঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয়, পৌঁছে গেছে পুরো বিশ্বে।
Trump's announcement shocks world amid Hormuz Strait tensions