Advertisement

শাবাশ! পাক সেনাকে হাসতে হাসতে গুলি করলেন বালোচ তরুণী, VIRAL VIDEO

সাম্প্রতিক এক ভয়াবহ হামলায় বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রথম মহিলা ‘ফিদায়েঁ’ বা আত্মঘাতী হামলাকারী ব্যবহার করল। আপাতত ওই দুই তরুণীর ছবি প্রকাশ করেছে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন। এই দুই নারীর মধ্যে একজনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি অত্যন্ত সতর্কভাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি ভবনের আশপাশে ঘোরাফেরা করছেন। এরপর হঠাৎ করেই এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি করলেন। ভিডিওতে ওই নারীকে ভারী অস্ত্র হাতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা পুরুষ বিএলএ সদস্যদের সঙ্গে তিনি হাসি-ঠাট্টা করছেন। তারা পাকিস্তান সরকারকে ব্যঙ্গ করে বলে, সরকার তাদের মোকাবিলা করতে অক্ষম। পুরো ভিডিও জুড়েই ওই নারী হাসতে হাসতে হামলার ‘কারণ’ ব্যাখ্যা করতে থাকেন। কিছুক্ষণ পর, চারপাশে গুলির শব্দ শোনা যেতে থাকলেও তিনি খুব নিঃশব্দে একটি কোণে এগিয়ে যান। তারপরই আচমকা তিনি গুলি চালাতে শুরু করেন।

Advertisement
POST A COMMENT