Advertisement

আমেরিকার F15 ফাইটার জেট ভেঙে পড়ল! ইরানের অ্যাটাক জোরদার? VIDEO VIRAL

আজ অর্থাত্‍ সোমবার সকালে কুয়েতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে খবর। পরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, একাধিক মার্কিন সামরিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে ঠিক কতগুলি বিমান ভেঙে পড়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট সংখ্যা জানানো হয়নি। একটি ভিডিওতে আকাশ থেকে একটি বিমান ভেঙে পড়তে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পরেই একাধিক দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে আসে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, দিনের শুরুতেই কয়েকটি মার্কিন সামরিক বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তবে সব বিমানকর্মী নিরাপদ আছেন। দুর্ঘটনার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার হওয়া ক্রু সদস্যদের চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, ঘটনার পরিস্থিতি নিয়ে মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হয়েছে এবং যৌথ প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
POST A COMMENT