ইয়েমেনে হুতি ঘাঁটিতে ফের মিসাইল হামলা চালাল আমেরিকা। গত এক সপ্তাহে এই নিয়ে চতুর্থবার ইয়েমেনের ওপর হামলা চালাল আমেরিকা সেনা। বুধবার মধ্যরাতে হুথিদের 14টি মিসাইল লঞ্চিং সাইটে হামলা চালানো হয়। জাহাজ এবং সাবমেরিন থেকেও হুথিদের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে মার্কিন বাহিনী। হামলায় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, 12টি হুথি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। আক্রান্ত জায়গাগুলো হচ্ছে–হোদেইদা, তাইজ, ধামার, আল বায়দা ও সাদা। সেখানে হাউথিদের মিসাইল ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হানায় বলে খবর। এর আগেও অন্তত তিনবার ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিন ফৌজ। 100 দিন পেরিয়েও চলছে ফিলিস্তিনি জঙ্গি বনাম ইজরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। জারি রয়েছে মৃত্যুমিছিল। এর মাঝেই মাস দুয়েক ধরে উদ্বেগ বাড়াচ্ছে লোহিত সাগরের উত্তপ্ত পরিস্থিতি।
US, UK launch retaliatory strikes against Houthi-controlled areas in Yemen