Advertisement

Texas Water Crisis : মৃত্যুর মুখে তিন লাখ মানুষ! জলশূন্য হতে চলেছে বিশ্বের সবচেয়ে উন্নত দেশের শহর!

জল ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব—এই চিরন্তন সত্যটি আজ সভ্যতার অগ্রগতির যুগে এক ভয়ঙ্কর সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতায় খাস আমেরিকার মাটিতেই জন্ম নিতে চলেছে এক নজিরবিহীন ও মর্মান্তিক বিপর্যয়। বিশ্বের অন্যতম উন্নত ও ধনী দেশের একটি বড় আধুনিক শহর আজ এমন এক চরম জলসংকটের মুখোমুখি, যেখানে নল দিয়ে জল পড়ার বদলে যেকোনও দিন চিরতরে ফুরিয়ে যেতে পারে জীবনের এই প্রধান রসদ। টেক্সাসের উপকূলীয় শহর করপাস ক্রিস্টি (Corpus Christi)—যেখানে বাস করেন তিন লক্ষেরও বেশি মানুষ—আজ আধুনিক আমেরিকার ইতিহাসে প্রথম এমন শহর হয়ে ওঠার পথে, যার জলের ভাণ্ডার সম্পূর্ণ শূন্য হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই করুণ ও আতঙ্কের চিত্র কেবল টেক্সাসের নয়, এটি গোটা পৃথিবীর সামনে এক অশনিসংকেত।

Water crisis in Corpus Christi Texas facing unprecedented drought

Advertisement